নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর জেলাধীন চন্দ্রগঞ্জ থানার সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ৮ জুলাই শনিবার হাজির পাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদ ইমতিয়াজ সহ সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকাবেন। সম্মেলনে দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের তরুন রাজনৈতিক এম এ সামাদ আলোচনা শীর্ষে রয়েছেন। এম এ সামাদ জাতির পিতার আদর্শের একজন প্রগতিশীল উচ্চ শিক্ষিত রাজনৈতিক নেতা। ইতিপূর্বে তিনি জঙ্গিবাদ বিরোধী ক্যাম্পেইন করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। স্বাধীনতা বিরুধী রাজাকারদের বিচারের দাবীতে রাজপথে ছিলো তার সরব উপস্থিতি। পড়াশোনার সুবাধে তিনি দির্ঘদিন ঢাকায় অবস্থান করেন এবং ধানমন্ডি থানা ছাত্র লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পেলে তিনি তৃণমূল থেকে সংগঠন কে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগ হবে বাংলাদেশের একটি মডেল ইউনিট।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






