আমিত অনেক টেনশনে ছিলাম, যখন আমাকে ঘরে দেওয়া হয় চুপচাপ বসে ছিলাম আর একজনকে নিয়ে ভাবছিলাম।আসলে আমার অন্য আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল।
আমার স্বামী আমার কাছে এসে বসে বলে তোমার কি মন খারাপ, বললাম হে, বলল কেন? তোমাকে কি বাড়ি থেকে যোর করে বিয়ে দেওয়া হয়েছে। বললাম হে, বলল কি হয়েছে বল তারপর আর কি আমার কিভাবে বন্ধু থেকে রিলেশন হয় সব খুলে বলি।
আমি অনেক কান্না করছিলাম তখন বলল তোমার হাতটা একটু ধরতে পারি , তখন বলল যা হবার হয়ে গেছে রিলেশন আমার ও ছিল আজকের পর থেকে তুমি ঐ ছেলেকে ভুলে যাও আমি ও ভুলে গেছি। আর ভবিষ্যতে কেউ কাউকে এই নিয়ে কোনো কথা বলবা না।পরে বলল আজকে সারাদিন অনেক ঝামেলা গেছে এখন ঘুমাও।
এমনি গরমকাল ছিল তার উপর টেনশনে ছিলাম অনেক ঘামছিলাম, আমি শুয়েছিলাম খাটের একদুম কিনারে যত দূরে থাকা যায় মাঝ রাতে একটুর জন্য খাট থেকে পরি নি হাত ধরে আটকে ছিল।
সেই প্রথম দিন থেকে আমাকে আগলে রেখেছে এখনো অনেক আগলে রাখে, আমাদের বিয়ের দুই বছর হল এখনও ভুল করে আমার অতিত নিয়ে খোটা দেয়নি, আমাদের একটি ছেলে সন্তান আছে দশমাস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।একজন ভালো মনের মানুষ পেয়েছি।






