বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঢাকা বাদে সারাদেশের বিভিন্ন জেলা ও শহরে বৃহস্পতিবার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ সমাবেশ করবে।
এদিকে, শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উভয় ইউনিটই প্রতিবাদ সমাবেশ করবে বলে জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামও কর্মসূচির সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।
এ সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন জমা দিয়েছে বিরোধী দল।
আদালতের রায়ের পরপরই বিক্ষোভ মিছিল থেকে সমাবেশের ঘোষণা আসে। রায়ে চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন মামলাটি করে।
তারেককে তিন কোটি টাকা জরিমানাও করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
জোবাইদাকে ৪৫ লাখ টাকা জরিমানা করেন আদালত। টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও এক মাস জেল খাটতে হবে।







