Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ নয়; সুরক্ষা নিশ্চিতে ‘‘খসড়া উপাত্ত সুরক্ষা আইন-২০২৩’’ ঢেলে সাজানোর তাগিদ টিআইবির

admin by admin
September 20, 2023
in আইন/আদালত, জাতীয়
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সংবাদ বিজ্ঞপ্তি

 

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৩: ‘‘খসড়া উপাত্ত সুরক্ষা আইন-২০২৩’’-এ ব্যক্তির ও ব্যক্তিগত উপাত্তের সংজ্ঞা সুস্পষ্টকরণ; বিচারিক নজরদারির মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষার নিশ্চয়তা এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন ও নিরপেক্ষ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি অর্ন্তভুক্ত করতে পুনরায় জোরালে দাবি জানাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অন্যথায় বর্তমান খসড়া উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ যেভাবে আছে, ঠিক সেইভাবে যদি আইনে পরিণত করা হয়, সেক্ষেত্রে আইনটি ব্যক্তিগত উপাত্তের সুরক্ষার পরিবর্তে ব্যক্তিগত উপাত্তের ওপর সরকারের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার হাতিয়ারে পরিণত হবে। ‘‘খসড়া উপাত্ত সুরক্ষা আইন-২০২৩: পর্যালোচনা ও সুপারিশ’’ শীর্ষক সংবাদ সম্মেলনে উল্লিখিত মন্তব্য করেছে টিআইবি। একই সঙ্গে ‘‘সাইবার নিরাপত্তা আইন’’ এর মতো তাড়াহুড়ো না করে, খসড়াটি সংসদে উত্থাপিত হওয়ার আগমমুহূর্ত পর্যন্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত এবং আন্তর্জাতিক স্বীকৃত চর্চার আলোকে খসড়াটি ঢেলে সাজানোর তাগিদ জানাচ্ছে সংস্থাটি।

আজ টিআইবির ধানমণ্ডিস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা, নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের। টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মন্জুর-ই-আলম ও ডেটা প্রোটেকশন অফিসার ড. মো. তরিকুল ইসলাম তুলনামূলক পর্যালোচনাটি করেছেন। সংবাদ সম্মেলনে টিআইবির পর্যালোচনা ও সুপারিশসমূহ উপস্থাপন করেন ড. মো. তরিকুল ইসলাম।

এটি আলোচ্য বিষয়ে প্রকাশিত পঞ্চম খসড়া। এর আগের প্রতিটি খসড়ার ওপর টিআইবি বিস্তারিত ব্যাখ্যাসহ মতামত দিয়েছে এবং এইবার নিয়ে তিনটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের সামনেও তা তুলে ধরছে। বর্তমান খসড়ায় ইতিপূর্বে প্রদত্ত টিআইবির বেশকিছু সুপারিশ আংশিকভাবে গ্রহণ করা হয়েছে। তথাপি ব্যক্তির উপাত্তের সুরক্ষা, সরকারের নজরদারি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপাত্ত সুরক্ষা নীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত অপ্রয়োজনীয় ধারাগুলো অপসারণে টিআইবির সুপারিশসমূহ বিবেচনা করা হয়নি।

এই আইনের মূল উদ্দেশ্য ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা হলেও দুঃখজনকভাবে ব্যক্তিগত উপাত্তের একটি অর্থবহ সংজ্ঞা এই আইনে অন্তর্ভুক্ত হয়নি। এই ধরনের আইনের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি হলো কেবলমাত্র একক ব্যক্তি (জীাবত ব্যক্তি) এর আওতায় আসবে। অথচ আলোচ্য খসড়াতে ‘‘ব্যক্তি’’ অর্থে একক ব্যক্তির পাশাপাশি আইনগত ব্যক্তিসত্ত্বা, সংস্থা, কোম্পানি, সমিতি, প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ সংস্থাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্যত ব্যক্তির সংজ্ঞার ব্যাপকতা আইনটির সুনির্দিষ্ট উদ্দেশ্য ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। একইভাবে বেনামি ও ছদ্মনামযুক্ত উপাত্তের পার্থক্য সুস্পষ্ট করা হয়নি। নতুন এই আইন প্রতিপালনের চ্যালেঞ্জ বিবেচনায় আন্তর্জাতিক চর্চা অনুযায়ী আইনটি পাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অন্তত ২ বছর গ্রেস পিরিয়ডের সুপারিশ আগের খসড়ায় থাকলেও নতুনটিতে অনুপস্থিত।

আইনটিতে বহুল প্রচলিত আন্তর্জাতিক চর্চা অনুযায়ী ‘‘ডেটা সাবজেক্ট’’ ‘‘প্রোফাইলিং’’ ও ‘‘গোপনীয়তা’’ ধারণার মতো বিষয়সমূহ উপাত্ত সুরক্ষার ক্ষেত্রে বিবেচনা করা হয়নি। সংবেদনশীল ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতাসহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইনগত কার্যধারার মতো প্রয়োজন ছাড়া সংবেদনশীল ব্যক্তিগত উপাত্তের প্রক্রিয়াকরণ নিষিদ্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি পুনর্ব্যক্ত করা হলো। এ ছাড়া অপ্রাপ্ত বয়স্কদের জন্য উপাত্ত প্রক্রিয়াকরণের সম্মতির বয়স ১৮ বছর রাখা হয়েছে, যা অবাস্তব ও ক্ষেত্রে বিশেষে নানারকম সমস্যার সৃষ্টি করবে, এক্ষেত্রে বয়সসীমা ১৩ থেকে ১৬ বছর করতে হবে।

মতপ্রকাশের স্বাধীনতা দ্বারা গোপনীয়তা ও ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা সীমাবদ্ধ করার ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া অতিমাত্রায় বিধিনির্ভরতার ঝোক আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ক্ষুদ্র ব্যবসার নিয়ন্ত্রকের উপাত্ত সুরক্ষার দায়িত্ব পালন অসম্ভব। এক্ষেত্রে প্রতিষ্ঠানের কলেবর ও সক্ষমতা বিবেচনায় নিয়ে ক্রমান্বয়ে ক্ষুদ্র ব্যবসার দিকে নজর দেওয়া সংক্রান্ত আমাদের সুপারিশ বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। একইভাবে বাধ্যতামূলকভাবে সকল প্রতিষ্ঠান কর্তৃত উপাত্ত সুরক্ষা অফিসার নিয়োগের বিষয়টি বাস্তব পরিস্থিতির আলোকে বিবেচনা করা জরুরি। বৃহৎ প্রতিষ্ঠান ব্যতিত ক্ষুদ্র প্রতিষ্ঠানের পক্ষে এটা অসম্ভব একটি বিষয়। উপাত্তের রেকর্ড সংরক্ষণে সব ধরনের উপাত্ত নিয়ন্ত্রকের দায়যুক্ত বিধান বাতিল করা সংক্রান্ত টিআবির পরামর্শ বিবেচনায় নিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করতে হবে।

উপাত্ত সুরক্ষা বিষয়ে সরকারি সংস্থাসমূহের অতি-দায়মুক্তির বিধানসহ শ্রেণীবদ্ধ উপাত্ত সংরক্ষণের বিধান বাতিল করতে হবে। একইভাবে, বাধ্যতামূলকভাবে সবশ্রেণীর উপাত্ত নিয়ন্ত্রকের নিবন্ধন-সংক্রান্ত বিধান; নিয়ন্ত্রকদের আত্মরক্ষার অধিকার অন্তর্ভুক্তিকরণ; উপাত্ত সুরক্ষা বোর্ডের মহাপরিচালক কর্তৃক উপাত্ত নিয়ন্ত্রকের উপাত্ত বিচ্যুতির শাস্তির (আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে) বিধান অপসারণ করতে হবে। বর্তমান খসড়াতে আপিল কর্তৃপক্ষ সম্পর্কে টিআইবির পরামর্শ আংশিকভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ৯০ দিনের বর্ধিত আপিল নিস্পত্তির বিধান, এই আইনের উদ্দেশ্যকে ব্যর্থ করতে পারে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আইনটিতে ব্যক্তিগত তথ্যের সংজ্ঞা পরিষ্কার ও পর্যাপ্ত নয়। সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকার ফলে ভুল ও অপব্যাখ্যার সুযোগ থাকবে এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও নিয়ন্ত্রণের সুযোগ হবে। এই কারণে আইনটির দুর্বলতা থেকে যাবে এবং উদ্দেশ্যমূলকভাবে অপব্যবহৃত হওয়ার সুযোগ থেকে যাবে। টিআইবির কার্যপত্রে ব্যক্তিগত তথ্যের যে সংজ্ঞা ও পরিধি প্রস্তাব করা হয়েছে, সেই আলোকে খসড়াটি সংশোধন করতে হবে। দ্বিতীয়ত: আইনটির শিরোনাম পরিবর্তন করে ‘‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন-২০২৩’’ করতে হবে। আইনটির পরিধিতে ব্যক্তিগত তথ্যের বাইরে অন্য কিছু থাকার কথা নয়। বিষয়বস্তুর গুণগত কোনো পরিবর্তন ছাড়া, শুধুমাত্র নাম পরিবর্তন করা হলে-তা খোলস পরিবর্তনের ঘটনা ঘটবে, যা আইনটির গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে।’

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘টিআইবি যে সংশোধন ও সুপারিশসমূহ প্রস্তাব করেছে সেগুলো বিবেচনা এবং খসড়ায় যে সকল ক্রটিপূর্ণ ধারা আছে সেগুলো সংশোধন না করলে আইনটিতে ব্যক্তিগত তথ্য সুরক্ষার বদলে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে, যেটি সরকার নিজেও চাইবে না, জনগণও চাইবে না। উপাত্ত সুরক্ষা আইন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ আইন। আইনটি প্রণয়নে সাইবার নিরাপত্তা আইনের মতো যেন তাড়াহুড়ো করা না হয়। আইনটি সংসদে চূড়ান্তভাবে প্রণয়নের আগে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। স্বাধীন, নিরপেক্ষ ও সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বোর্ড বা কর্তৃপক্ষ যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, তা নিশ্চিতের বিধান অন্তর্ভুক্ত করতে হবে। নইলে সরকার যদি ব্যক্তিগত তথ্য অপব্যবহার করে, তাহলে পরিত্রাণ পাওয়ার সুযোগ থাকবে না। ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকারী ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কর্তৃপক্ষ একই হলেÑস্বার্থের দ্বন্দ্বের সৃষ্টি হবে। স্বার্থের দ্বন্দ্ব প্রতিরোধে আইনটিতে সুনির্দিষ্ট বিধান অন্তভভুক্ত করতে হবে।’

প্রশ্নোত্তর পর্বে শেখ মন্জুর-ই-আলম বলেন, ‘সরকারের সিদ্ধান্ত নিতে হবে, এই আইন কার তথ্যের সুরক্ষা দেবে-কোম্পানির না-কি ব্যক্তির! বর্তমান খসড়ায় কিছু ধারা অবাস্তব ধারণার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। কারণ আইনগত সংস্থা ও সাধারণ জনগণ উভয়কেই ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধারণাগত ভুলের কারণে এখনো আমরা নিশ্চিত হতে পারছি নাÑএই আইনের দ্বারা কে, কার ও কি ধরনের উপাত্তের সুরক্ষা নিশ্চিত করবে। তা ছাড়া এই আইনে সরকার ও তার অধীনে থাকা উপাত্ত সুরক্ষা বোর্ডকে একক ক্ষমতা প্রদান করা হয়েছে, যা উপাত্ত সুরক্ষা কিংবা অপসারণ সরকারের স্বেচ্ছাচারিতার ওপর নির্ভর করবে। এর ফলে জনগণের ব্যক্তিগত উপাত্তের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।’

সংবাদ সম্মেলনের ভিডিও রেকর্ডিং: https://us06web.zoom.us/rec/share/ysq3wAmJ4DIZgk05P-xbe2ctqpgDgrNV5kSqaq_8s-Jd2mUYjEQNRKtMNBVktbP3.TGAJu1s3OmYtyblY

Post Views: 246

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
52

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
82

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d