বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে বুধবার সমবায়ীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, দিনাজপুর জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ সেলিম হোসেন। প্রশিক্ষন শেষে অফিস স্টাফদের ব্যাক্তিগত উদ্দ্যোগে ৫০জন সমবায়ীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা কর্মকর্তা। এসময় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ¦ মোঃ মাইনদ্দীন আহমেদ, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে বুধবার সমবায়ীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান-ছবি-প্রতিনিধি
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








