রংপুর ব্যুরো:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা না করে নতুন কমিটি প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ কর্মচারীদের মধ্যে চরম বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মোঃ আব্দুল গাফফার স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ছিলেন মোঃ গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ স¤পাদক মোঃ মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ কালাম হোসেন সেলিম, সহ-সভাপতি মোঃ গোলাম আজম বাবুলসহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি। ওই কমিটি বর্তমানে বহাল রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
অপরদিকে, গত ৮ নভেম্বর কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মোঃ আব্দুল গাফফার স্বাক্ষরিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতির (ইউনিট শাখা) নামে আবার নতুন একটি কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে সভাপতি মোঃ মামুনুর রশিদ (বিপ্লব), সাধারণ স¤পাদক মোঃ মেহেবুবুল ইসলাম আউয়াল এর নাম রয়েছে। সাধারণ কর্মচারীদের প্রশ্ন পূর্বের কমিটি যদি বিলুপ্তই না হয়, তাহলে একই শাখায় দুইটি কমিটি কীভাবে হয়? কোন কমিটি বৈধ? কোন কমিটির নির্দেশ মানবেন কর্মচারীরা? ভুক্তভোগী কর্মচারীরা বলেন, একটি কমিটি বহাল থাকা অব¯’ায় আরেকটি কমিটি দেওয়া সংগঠনের গঠনতন্ত্র পরিপš’ী। এতে সংগঠনে বিভাজন তৈরি হ”েছ এবং কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন ক্ষতিগ্রস্ত হ”েছ। কর্মচারীরা দ্ররুত বিষয়টির সুষ্ঠু সমাধান চেয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন। পূর্বের কমিটি বিলুপ্ত না করে নতুন কমিটি দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মুঠোফোন যোগাযোগ করলেও পাওয়া যায়নি
সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থা (লাল ঘর) এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার \ নানা আয়োজনের মধ্য দিয়ে ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো একটি অরাজনৈতিক ঐতিহ্যবাহী মুরুব্বি ছাউনী- লাল ঘরে সামাজিক...









