Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

মিরাজের ক্যারিয়ারসেরা বোলিংয়ের পরও বরিশালের জয়

নিজের সেরাটা দিয়েছেন অধিনায়ক মিরাজ।

admin by admin
January 21, 2022
in খেলা ধুলা, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রতিবেদক: কাগজে-কলমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চেয়ে এগিয়েই ছিলো ফরচুন বরিশাল। তবে চট্টগ্রাম অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেছিলেন, মাঠের ক্রিকেটে যারা ভালো খেলবে তারাই হাসবে শেষ হাসি। সে অনুযায়ী ব্যাটিংয়ে না হলেও, বোলিংয়ে ঠিকই নিজের সেরাটা দিয়েছেন অধিনায়ক মিরাজ।

কিন্তু বাকিদের ব্যর্থতায় বিফলেই গেলো মিরাজের ক্যারিয়ারসেরা বোলিং। টিম পারফরম্যান্সের প্রদর্শনী দেখিয়ে বিপিএলের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচটি জিতে নিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল চট্টগ্রাম। জবাবে ৬ উইকেট হারালেও ১৮.৪ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে বরিশাল। বল হাতে মাত্র ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন মিরাজ। কিন্তু থাকতে হলো পরাজিত দলে।

১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বরিশালের। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাঁ-হাতি ওপেনার নাজমুল হোসেন শান্তকে সরাসরি বোল্ড করে দেন মিরাজ। নাসুম আহমেদ ও মেহেদি মিরাজের ভেলকিতে প্রথম ৪ ওভারে মাত্র ১১ রান তুলতে পারে বরিশাল।

ইনিংসের পঞ্চম ওভারে গিয়ে প্রথম বাউন্ডারির দেখা পায় তারা। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের করা সেই ওভারে একটি করে চার হাঁকান সৈকত আলি ও সাকিব আল হাসান। তবে পাওয়ার প্লে’র শেষ ওভারেই বরিশাল অধিনায়ককে সাজঘরে পাঠিয়ে দেন চট্টগ্রাম অধিনায়ক।

বল হাতে দুর্দান্ত ৪ ওভার করা সাকিব ব্যাটিংয়ে ১৬ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। এরপর তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে ইনিংসের সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়েন সৈকত। বেশ কিছু দারুণ শট খেলে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন তরুণ তৌহিদ।

কিন্তু মুকিদুল ইসলাম মুগ্ধর করা ১২তম ওভারের প্রথম বলে অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ১৬ রান করা তৌহিদ। তবু একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের কক্ষেই রাখেন আরেক ওপেনার সৈকত আলি।

তবে চট্টগ্রামকে ম্যাচে ফেরার আভাস দেন অধিনায়ক মিরাজ। ইনিংসের ১৫তম ওভারে নিজের স্পেল শেষ করতে এসে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন সৈকত। পরের বলেই তাকে সাজঘরে পাঠিয়ে দেন মিরাজ। ডিপ মিড উইকেট বাউন্ডারিতে দারুণ এক ক্যাচ নিয়ে ৩৯ রান করা সৈকতের বিদায় নিশ্চিত করেন উইল জ্যাকস।

সেই ওভারে আরও দুই উইকেট হারায় বরিশাল। সৈকত আউট হওয়ার পরের বলেই রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ১৬ রান করা ইরফান শুক্কুর। আর শেষ বলে রানআউটে কাঁটা পড়েন সালমান হোসেন। নিজের চার ওভারে ১৬ রানে ৪ উইকেট নেন মিরাজ। এর আগে টি-টোয়েন্টিতে এক ম্যাচে কখনও ৩ উইকেট পাননি তিনি।

মিরাজের এই ওভারের পরও অবশ্য কোনো ফায়দা হয়নি চট্টগ্রামের। বলা ভালো, ফায়দা হতে দেননি জিয়াউর রহমান। আট নম্বরে নেমে মুকিদুলের করা ১৭তম ওভারে দুই চার ও এক ছয়ের মারে ১৮ রান নিয়ে নেন জিয়া। যার সুবাদে ম্যাচ ঢুকে যায় বরিশালের পকেটে।

এরপর শরিফুলের করা ১৮তম ওভারে ৯ এবং বেনি হাওয়েলের ১৯তম ওভারে চার বল থেকে বাকি কাজ সারেন জিয়া ও ডোয়াইন ব্রাভো। শেষ পর্যন্ত জিয়া ১২ বলে ১৯ এবং ব্রাভো ১০ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বরিশাল অধিনায়ক সাকিব। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে নাইম হাসানের করা প্রথম বলেই লং অন দিয়ে ছক্কা হাঁকান কেনার লুইস।

তবে প্রতিশোধ নিতে সময় লাগেনি নাইমের। এক বল পরই আবারও কেনারকে ছক্কা হাঁকাতে প্রলুব্ধ করেন নাইম। তবে এবার সীমানা পার করতে পারেননি ক্যারিবীয় ওপেনার, ধরা পড়ে যান লং অন বাউন্ডারিতে। সেই যে শুরু, এরপর আর রানের গতি বাড়েনি চট্টগ্রামের।

তিন নম্বরে নেমে হতাশ করেন আফিফ হোসেন ধ্রুব। আলঝারি জোসেফের লেগ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচে পরিণত হন তিনি। ডান দিকে লাফিয়ে দারুণ ক্যাচে ৬ রান করা আফিফের বিদায়ঘণ্টা বাজান ইরফান শুক্কুর।

একই অবস্থা হয় সাব্বির রহমানের। আলঝারির ওভারে জোড়া বাউন্ডারি হাঁকালেও, সাকিব আল হাসানের করা পঞ্চম ওভারের শেষ বলে ভুল লাইনে খেলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৮ রান করা সাব্বির। তাকে আউট করার মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট বেড়ে হয় ৩৯৯।

পাওয়ার প্লে’র মধ্যে তিন উইকেট হারিয়ে যখন কঠিন বিপদে চট্টগ্রাম, তখন চাপ আরও বাড়িয়ে দলীয় ৪২ রানে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার উইল জ্যাকস। তার ব্যাট থেকে আসে এক ছয়ের মারে ২০ বলে ১৬ রান। জ্যাকসের উইকেট নেন বাঁহাতি চায়নাম্যান জ্যাক লিন্টট।

দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দীর্ঘসময় উইকেটে থেকে হুট করেই ছক্কা মারতে গিয়ে নাইম হাসানের দ্বিতীয় শিকারে পরিণত হন। মিরাজ করেন ২০ বলে ৯ রান। আরেক তরুণ শামীম পাটোয়ারী ২৩ বল খেলে করতে পেরেছেন মাত্র ১৪ রান। অভিজ্ঞ নাইম ইসলাম ভালো কিছুর ইঙ্গিত দিয়েও ১৫ রানের বেশি করতে পারেননি।

এরপরই মূল ঝড়টা তোলেন বেনি হাওয়েল। ইনিংসের ১৪ ওভারে ৬৩ থেকে শেষের ৬ ওভারে আরও ৬২ রান করে চট্টগ্রাম। যেখানে মূল অবদান বেনিরই। তিনি শেষ ওভারে আউট হওয়ার তিনটি করে চার-ছয়ের মারে মাত্র ২০ বলে করেন ৪১ রান। এর মধ্যে আলঝারির ১৯তম ওভারে নেন ইনিংসের সর্বোচ্চ ১৬ রান।

ডোয়াইন ব্রাভোর করা শেষ ওভারের পঞ্চম বলে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন বেনি। ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের সংগ্রহটা ১২৫ রানে নিয়ে যান মুকিদুল ইসলাম মুগ্ধ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে এ সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।

বরিশালের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন আলঝারি জোসেফ, নাইম হাসানের শিকার দুই উইকেট। এছাড়া সাকিব, ব্রাভো ও লিনটটের ঝুলিতে গেছে একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
টস: বরিশাল, বোলিং

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১২৫/৮, ২০ ওভার (বেনি হাওয়েল ৪১, উইল জ্যাক স ১৬, নাঈম ইসলাম ১৫, শামীম পাটোয়ারী ১৪, মেহেদী হাসান মিরাজ ৯; অ্যালজারি জোসেন ৩/৩২, নাঈম হাসান ২/২৫, সাকিব আল হাসান ১/৯, জ্যাক লিনটট ১/১৮ এবং ডোয়াইন ব্র্যাভো ১/৩৯)।

ফরচুন বরিশাল: ১২৬/৬, ১৮.৪ ওভার (সৈকত আলী ৩৯, জিয়াউর রহমান ১৯*, ইরফান শুকুর ১৬, তৌহিত হৃদয় ১৬, সাকিব আল হাসান ১৩, ডোয়াইন ব্র্যাভো ১২*; মেহেদী হাসান মিরাজ ৪/১৬, মুকিদুল ইসলাম ১/২৫)।

ফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী (৮ বল হাতে রেখে)।
ম্যাচ সেরা: মেহেদী হাসান মিরাজ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।

Post Views: 446

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d