Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নুসরাত ঘানি: ব্রিটিশ এমপি বললেন মুসলমান বলে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়েছে

এই অভিযোগটি তদন্ত করে দেখতে হবে।

admin by admin
January 24, 2022
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 7 mins read
1 0
A A
0
নুসরাত ঘানি: ব্রিটিশ এমপি বললেন মুসলমান বলে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়েছে
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

যুক্তরাজ্যের পার্লামেন্টের একজন মুসলমান এমপি বলছেন, উপমন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করার সময় সরকারি দলের একজন হুইপ তার ধর্মবিশ্বাসের প্রসঙ্গ তুলেছিলেন।

লন্ডন থেকে প্রকাশিত প্রভাবশালী সংবাদপত্র সানডে টাইমস খবর দিয়েছে, নুসরাত ঘানি যখন তার অপসারণ সম্পর্কে ব্যাখ্যা চান তখন তাকে জানানো হয়েছিল তিনি যে একজন “মুসলমান সেটা একটা ইস্যু হিসেবে তোলা হয়েছিল।”

এর পর শাসকদল কনজারভেটিভ পার্টির প্রধান হুইপ মার্ক স্পেনসার জানিয়েছেন নুসরাত ঘানি তার কথাই বলেছেন। তবে তার অভিযোগটি মিথ্যে এবং মানহানিকর বলে তিনি বলেন।

স্বাস্থ্যমন্ত্রী নাদিম জাহাওয়ি বলছেন, এই অভিযোগটি তদন্ত করে দেখতে হবে।

ব্রিটেনের আইন অনুযায়ী ধর্মবিশ্বাসের ভিত্তিতে কারও বিরুদ্ধে বৈষম্য করা বেআইনি।

মার্ক স্পেনসার, কনজারভেটিভ পার্টির প্রধান হুইপ, অভিযোগ অস্বীকার করেছেন।

ছবির উৎস,PA MEDIA

ছবির ক্যাপশান,মার্ক স্পেনসার, কনজারভেটিভ পার্টির প্রধান হুইপ, অভিযোগ অস্বীকার করেছেন।

মিজ ঘানি ২০১৮ সালে পরিবহন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী নিযুক্ত হন। কিন্তু প্রধানমন্ত্রী বরিস জনসন ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল ঘটালে তাকে বাদ দেয়া হয়।

সানডে টাইমস বলছে, মিজ ঘানি যখন তার অপসারণের বিষয়টি নিয়ে ব্যাখ্যা জানতে চান – তখন সরকারি দলের একজন হুইপ তাকে বলেন, “মন্ত্রিসভায় রদবদলের আলোচনার সময় তিনি যে “মুসলমান সেটা একটা ইস্যু হিসেবে আসে। এবং তিনি যে একজন মুসলমান নারী … সেটা নিয়ে অনেক সহকর্মীর অস্বস্তি ছিল।”

নুসরাত ঘানিকে উদ্ধৃত করে সানডে টাইমসের খবর বল হয়, তিনি এবিষয়টি নিয়ে আর কোন কথা বলেননি। কারণ, তাকে বলা হয়, এবিষয়টি নিয়ে তিনি বেশি ঘাঁটাঘাঁটি করলে, “তাকে একঘরে করা হবে, এবং তার কেরিয়ার ও সম্মান ধ্বংস হয়ে যাবে।”

প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধেও ইসলাম-বিদ্বেষের অভিযোগ উঠেছে।

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধেও ইসলাম-বিদ্বেষের অভিযোগ উঠেছে।

শনিবার রাতে মি. স্পেনসার জানান, মিজ ঘানি যার কথা উল্লেখ করেছেন সেটি তিনিই।

তবে মি. স্পেনসার বলেন, এসব অভিযোগ “সম্পূর্ণ মিথ্যা এবং মানহানিকর।” মিজ ঘানির সাথে তার এধরনের কোন কথাই হয়নি বলে তিনি উল্লেখ করেন।

বিবিসির রাজনৈতিক সংবাদদাতা ডেমিয়েন গ্রামাটিকাস বলছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য সামনের সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ। তার আগে কনজারভেটিভ পার্টির মধ্যে এধরনের খোলাখুলি অভিযোগ দলের মধ্যে তীব্র টানাপড়েনের ইঙ্গিত।

করোনাভাইরাস মহামারির লকডাউনের সময় প্রধানমন্ত্রীর দফতর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আইনভঙ্গ করে একাধিক পার্টি হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, তার তদন্ত প্রতিবেদনটি আর কিছুদিনের মধ্যে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

ব্যারোনেস সাঈদা ওয়ার্সি, কনজারভেটিভ পার্টির সাবেক কো-চেয়ার।

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,ব্যারোনেস সাঈদা ওয়ার্সি, কনজারভেটিভ পার্টির সাবেক কো-চেয়ার।

কনজারভেটিভ পার্টি ও ইসলাম-বিদ্বেষ

কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে ইসলাম-বিদ্বেষের এই অভিযোগটি বহু বছর ধরেই রয়েছে।

এমনকি দলের এককালীন সহ সভাপতি ব্যারোনেস সাঈদা ওয়ার্সি ২০১০ সালেই ইসলাম-বিদ্বেষের বিষয়ে তার বিখ্যাত “ডিনার টেবিল” ভাষণ দিয়েছিলেন।

এতে তিনি বলেছিলেন, ব্রিটেনের মধ্যবিত্তদের মধ্যে ইসলাম-বিদ্বেষী কথাবার্তা একটা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। অর্থাৎ, শোভন আলোচনার টেবিলেও এই বিদ্বেষকে আর অস্বাভাবিক বলে মনে করা হয় না।

বিশেষভাবে ব্রিটেনের নির্বাচনের সময় একের পর এক টোরি নেতাদের বিরুদ্ধে ইসলাম-বিদ্বেষের অভিযোগ ওঠে। এর মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও রয়েছেন।

সাজিদ জাভিদ, ব্রিটেনের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী।

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,সাজিদ জাভিদ, ব্রিটেনের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বোরকা পরিহিত মুসলিম নারীদের ‘লেটারবক্স’ এবং ‘ব্যাংক ডাকাতের’ সাথে তুলনা করেছেন।

মূলত ২০১৯ সালে কনজারভেটিভ দলের নেতৃত্ব নির্বাচন নিয়ে এক বিতর্কের সময় নেতৃস্থানীয় একজন টোরি সাজিদ জাভিদের চাপে মি. কনজারভেটিভ পার্টির ভেতরে ইসলাম-বিদ্বেষের অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠনের দাবি মি. জনসন মেনে নিতে বাধ্য হন।

কিন্তু প্রধানমন্ত্রী পদে বসেই তিনি সেই তদন্তের ফোকাসটি ঘুরিয়ে দেন। শুধু ইসলাম-বিদ্বেষ সম্পর্কে তদন্ত না করে ‘সবধরনের বৈষম্যে’র ঘটনা তদন্ত করার জন্য তিনি একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

এই তদন্ত কমিটির প্রধান নিযুক্ত হন ব্রিটেনের ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনের সাবেক কমিশনার অধ্যাপক শরণ সিং।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই কমিটি ২০১৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে কনজারভেটিভ পার্টির কাছে আনুষ্ঠানিকভাবে দায়ের করা মোট ১,৪১৮টি অভিযোগ বিশ্লেষণ করে দেখতে পায় যে ৭২৭টি অভিযোগ বৈষম্য সংক্রান্ত এবং ৪৯৬টি অভিযোগ সরাসরিভাবে ইসলাম এবং মুসলমান-বিদ্বেষ সংক্রান্ত।

এই কমিটি ২০২১ সালের মে মাসে তার চূড়ান্ত রিপোর্ট পেশ করে। ইসলাম-বিদ্বেষের নানা ঘটনা উল্লেখ করা হলেও ৪৪,০০০ শব্দের এই রিপোর্টে মূল বিষয়বস্তুকে অনেকখানি পাশ কাটিয়ে যাওয়া হয়।

এতে বলা হয়, কনজারভেটিভ পার্টির স্থানীয় সংগঠন এবং ব্যক্তি-বিশেষের মধ্যে ইসলাম-বিদ্বেষ রয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে দলে কোন ইসলাম-বিদ্বেষ নেই।

কনজারভেটিভ পার্টির মধ্যে বর্ণবাদ এবং ইসলাম-বিদ্বেষের শিকার অনেকেই এই রিপোর্টের সমালোচনা করেছেন।

তারা বলছেন, ঐ তদন্তের মূল ফোকাসটি ছিল বেশ সীমিত। এতে দলের মধ্যে অভিযোগগুলির সুরাহা কীভাবে করা হয় সেই দিকেই বেশি নজর দেয়া হয়েছে।

কিন্তু দলের মুসলমান সদস্যরা কেন এই বিদ্বেষের শিকার হন, তার কারণ সম্পর্কে রিপোর্টটিতে কোন আলোকপাত করা হয়নি।

Post Views: 377

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
3

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
64

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d