মোঃ বাবুল রানা,ভোলা: কলম ধরো জীবন গড়, মাদক ছাড়ো খেলা ধরো এই স্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে লেজপাতা তরুন প্রজন্মের সংগঠনের পক্ষ থেকে শটপিছ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ই ডিসেম্বর) দৌলতখান উপজেলার ১৪নং লেজপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ৪ টি শটপিছ ক্রিকেট দল অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মো.গিয়াসউদ্দিন হাওলাদার ও রাকিব পন্ডিতের সঞ্চালনার মধ্যে দিয়ে শটপিছ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন, খেলাধুল সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। সেই সাথে খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। লেজপাতা তরুণ প্রজন্ম সংগঠনটি মহান বিজয় দিবস উপলক্ষে যে আয়োজনটি করেছেন। এতে তরুণ প্রজন্ম সামনের দিকে ভালো উদ্যোগও ভালো কাজে এগিয়ে যাবেন। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে খেলা শুরু হয়। প্রধান অতিথি গিয়াস উদ্দিন হাওলাদার মাঠে গিয়ে সকল খেলোয়ারদের সাথে হাতে হাত মিলিয়ে সবাইকে উৎসাহিত্য করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







