মোহাম্মদ সোহেল, ক্রাইম রির্পোটার (টাঙ্গাইল) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে। ভূঞাপুরে মহান বিজয় দিবস পালিত হয়। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা চত্বরে তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ জাহিদুর রহমান শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর উপজেলা পুলিশের পক্ষে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম শ্রদ্ধাঞ্জলি জানান। পরে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, এসময় বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি (চেয়ারম্যান) মোঃ দুলাল হোসেন চকদারে উদ্বেগে মহান বিজয় দিবস উপলক্ষে, গোবিন্দাসী হাই স্কল মাঠের শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছা নিবেদন ও রেলি করা হয়েছে
যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) ফাঁকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার...







