হাসান আহমেদ, চাঁদপুর:
মহান বিজয় দিবস উপলক্ষে শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। উপজেলার তাজুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে হাঁড়িয়া ফাতেমা তালিমুল কোরআন মাদ্রাসায় শনিবার সকাল থেকে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ভিবিন্ন প্রান্ত থেকে আসা প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ঔষধ ও চশমা দেওয়া হয়। ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা এই চিকিৎসা প্রদান করেন। হাঁড়িয়া তাজুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান মাসুদ পাটোয়ারীর উদ্যোগে ঔষধ চশমা ও জটিল রোগীদের জন্য পরবর্তীতে চোখের ছানি অপারেশনসহ উন্নত চিকিৎসার আশ্বাস প্রদান করা হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন,
ডাঃ ডাক্তার আসাদুজ্জামান চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, ডাক্তার মমিনুল হক চক্ষু বিশেষজ্ঞ, মুস্তাফিজ গ্লুকুমা এন্ড আই হসপিটাল থেকে আসা মোট ১২ জন চিকিৎসক। সকল চিকিৎসার খরচ প্রদান করেন তাজুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আহসান মাসুদ পাটোয়ারী, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন করেন হাঁড়িয়া ফাতেমা ইসলাম তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব মোঃ রবিউল আলম, নুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল বাবুল।