গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) :- সোনাগাজীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) নির্বাচন ১৪ই ডিসেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ৮ জনের পূর্ণাঙ্গ প্যানেলের প্রতিটা পদে একক প্রার্থী থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ নির্বাচন-২০২৩ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় পরিদর্শক মুহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহকারী পল্লী উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার চক্রবর্ত্তী, উপজেলা সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমান সহ জেলা ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা এবং সমবায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। পূর্ণাঙ্গ প্যানেলে সভাপতি পদে আওয়ামিলীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ, সহসভাপতি পদে আবু সুফিয়ান ও সদস্য পদে রুহুল আমিন, আবু আহমদ, আবদুস সালাম খোকন (সাবেক মেম্বার), ইমাম হোসেন, আমজাদ হোসেন ভূঞা (বাচ্চু সাবেক মেম্বার) ও জরিনা আক্তার নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর উপজেলা বিআরডিবি সভাপতি / চেয়ারম্যান সৈয়দ দীন মোহাম্মদ তার প্রতিক্রিয়ায় তাকে মনোনয়ন দেওয়ায় ফেনী জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বিআরডিবির সুফল সাধারণ মানুষ যেন পায় এবং এর কার্যক্রমে গতিশীলতা আনতে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে জানান।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







