নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিলো, সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনী দেওয়া, বঙ্গবন্ধুর ম্যূরাল ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ প্রর্দশনী, শিশুদের চিত্রাঙ্কন সহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








