আজ ৩১ ডিসেম্বর ২০২৩ (রোববার) সন্ধ্যা ৭ টায় আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে মতিঝিল শাপলা চত্বর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জিসফ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ-সভাপতি মজিবুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (মানিক), যুব দলের নেতা মোঃ নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দ।







