রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে এ্যাম্বুলেন্সের ধাক্কায় বুলবুল ইসলাম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গত ১৭ জানুয়ারি বুধবার দিবাগত রাত ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা নতুন চৌপথী বাসস্ট্যান্ডের নিউ মিষ্টিবন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল ইসলাম তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুলবুল ইসলাম বুধবার রাত ৮টার দিকে মহাসড়কে পার হয়ে নিউ মিষ্টিবন হোটেলের সামনে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় রংপুর থেকে সৈয়দপুরগামী একটি এ্যাম্বুলেন্স চৌপথী বাসস্ট্যান্ডে এসে মহাসড়কে উল্টো পথে ঢুকে বুলবুলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে বুলবুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, চৌপথী এলাকায় সড়ক দুর্ঘটনায় বুলবুল ইসলাম মারা যায়। এ্যাম্বুলেন্সটি পালিয়েছে যায়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








