হায় ললিতা, তোমার যৌবনে
আজীবন কি বসন্ত থাকবে ?
এমন করে ভালোবাসা,
দেহ দিয়ে দেহ কেনা।
পানসে ঠোঁটের লাল রং
শরীরের এই আলগা ঢং
সবকিছুই বাষ্প হবে
বর্ষায় ভিজতে তখন কে আর
পথিক হবে ?
নবযৌবনারা নতুনভাবে
যারা তোমার সঙ্গী হবে-
সেই নবীনাই কাড়বে তোমার
ভাগের ভাত।
বলবে, ‘বুড়ি, হতচ্ছাড়ি
বুড়ি হয়েও-
দেহভোগের স্বাদ মেটেনি’।
রূপের মোহে এখন যারা
খোরাক তোমার-
তারাই তখন ফেরাবে চোখ
নবযৌবনের যুবতী পেয়ে।
কাশ্মীরি আঙুর তারাই হবে-
বাসি ফুল হয়ে তুমি লুটাবে পদতলে।
হায় ললিতা, যৌবন যখন ফুরাবে
তখন তোমার কি হবে ?
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সেই চেষ্টা...






