মুহা: আক্তারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
রংপুর জেলার পিরগাছা উপজেলায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী ২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা
উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আলহাজ্ব মাহবুবার রহমান (মাহবুব) বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬ নং তাম্বূলপুর ইউনিয়নের চেয়ারম্যান, অধ্যাপক বজলুর রশিদ মুকুল, পীরগাছা মহিলা কলেজের অধ্যাপক রফিকুল হাসান, চৌধুরানী ডিগ্রী কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম, পবিত্রঝাড় কারামতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম মিলন, আল ফোরকান ট্রাষ্টের সেক্রেটারী মোস্তাফিজার রহমান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ হেলাল উদ্দিন, মাদ্রাসার উপাধ্যক্ষ, মোঃ আজগার আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোস্তাক আহমদ, উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ জিল্লুর রহমান।
Post Views: 446







