আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া) থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু–সুস্থ্যতা কামনা করে বৃহস্পতিবার বাদযোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ–সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজা উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহ–সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, জিসাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাইসুল হাসান রিয়ন, যুবদল ও অঙ্গদলের মধ্যে মোকারম হোসেন ঝিনু, আরমান হোসেন রিপন, শামীম আহম্মেদ, আব্দুল মান্নান’সহ অঙ্গদলের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীগন প্রমূখ। এছাড়াও কারাবন্দী এবং কারামুক্ত সহ সকল নির্যাতিত নেতা–কর্মীদের সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।







