এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর দূর্বৃত্তরা সামাজিক বন বিভাগের গাছ ও কেটে দিনের বেলায় বাজারে বিক্রি করছে। আজ (২৮ জানুয়ারি) বিরামপুর বন বিভাগের গাছ ও গোড়া কর্তনের অভিযোগ পাওয়া যায়। এবিষয়ে সরজমিনে জানা যায়,উপজেলার খানপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ধানজুরি সংলগ্ন ফরেস্ট অফিসের পশ্চিম পার্শ্বের জংগলের মধ্যে অবৈধভাবে দলবলে বনের গাছ ও গোড়া কর্তনের চিত্র দেখা যায়। এসময় কে বা কাহারা উক্ত গাছ ও গোড়া গুলো কে উত্তোলন করছে জবাবে শ্রমিকেরা বলেন আমরা হাজিরা হাজিরায় কাজ করছি,আমাদের কে কাজে লাগাইছে পাশের ধানজুরি মহল্লার বাচ্চু নামের ব্যক্তি। আপনারা ওনার সাথে কথা বলতে পারেন।এবিষয়ে মোবাইল ও পরে সাক্ষাৎে বাচ্চুর নিকট জানতে চাইলে তিনি বলেন,আমরা এই কাজ করছি তাহা অন্যায় তবে ফরেস্ট অফিস কে ম্যানেস করেই এই কাজ করছি। এ সময় উক্ত বিষয়ে বিরামপুর ফরেস্ট
রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বরাবর ২৮ জানুয়ারি-২৪,বৈকাল ০৫:৪৩ মিনিট সময়ে ০১৭৪০-৮২৩৭৪৪ এই নাম্বারে মুঠোফোন করলে তিনি ফোন কল গ্রহণ করেন নাই। এবিষয়ে স্হানীয়দের নিকট জানতে চাইলে তারা জানান,বরাবরের মত এই কাজ গুলো প্রতিনিয়ত হয়ে থাকে। আমাদের জানা মতে দূর্বৃত্তরা যোগসাজশে বন কর্মকর্তার সাথে আতাত করে হাজিরা দিয়ে শ্রমিক দিয়ে এই সব বনের গাছ কর্তন ও কেটে ফেলা গাছের মুড়ো গুলো অবাধে তুলে নিয়ে দূর্বৃত্তরা বাজারে বিক্রি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিগন জানান,বন বিভাগের কর্মকর্তার সহিত আতাত করে প্রতিদিন ও রাতে দূর্বৃত্তরা বনের গাছ ও গাছের গোড়া গুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করছে। এবিষয়ে স্হানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে জানান।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







