মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিলে বিএনপির যুগ্ম মহাসচিব চাটখিল-সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সেক্টর কমান্ডার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শুক্রবার সকাল ১১ টায় চাটখিল বাজারে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বাসভবনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বলেন অবৈধ ভোটার বিহীন সরকার দেশে বিরোধী দলবিহীন ডামি নির্বাচন করে দেশের অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে। ডলার সংকটের কারণে ব্যবসা-বাণিজ্যের স্থবিরতা দেশের রিজার্ভ প্রায় শূন্যের কোটায়। যে কোনো সময় দেশ দেউলিয়া হয়ে যাবে। খোকন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিরোধীদল বিহীন ডামি নির্বাচনের সরকারকে উৎখাত করতে হবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপি’র আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, আনিছ আহমদ হানিফ, শাজাহান খান সাজু, মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জগলু, ওমর ফারুক, সদস্য কাউসার হামিদ মিন্টু, মনির হোসেন, রুবেল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক দুলাল হোসেন, সদস্য সচিব হাজী মাসুদ, ফারুক হোসেন, মহাসিন রংবাজ, আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ খন্দকার। আরো উপস্থিত ছিলেন উপজেলা পৌরসভা বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সকালে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চাটখিল পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুন্নবী খান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিমের পিতার কবর জিয়ারত করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







