আল আমিন মন্ডল (বগুড়া)। শনিবার (৩ফেব্রæয়ারী২৪) বগুড়ার গাবতলী নাড়–য়ামালা জয়ভোগা মাঝিপাড়া গ্রামের কারাবন্দী সুভাশ চন্দ্র রায়ের পরিবারের সদস্যদের শান্তনা ও খোঁজখবর নিতে গিয়ে নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাঃ সম্পাদক ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, যুবদল নেতা মালেক মোক্তাদির, কারাবন্দী পরিবারের সদস্য মিন্নো রায়’সহ দলীয় নেতৃবৃন্দ প্রমূখ।
গাবতলীতে নতুনের অসুস্থ্য সহধর্মীনি দেখতে সাবেক এমপি লালু
আল আমিন মন্ডল (বগুড়া)। শনিবার (৩ফেব্রæয়ারী২৪) বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক নতুনের সহধর্মীনি অসুস্থ্য শিক্ষক লাভলী ইয়াসমিন লাকীকে পৌর এলাকার বাসায় দেখতে গিয়ে তাঁর চিকিৎসার খোজখবর নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, পৌর বিএনপির সহ-সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, শ্রমিকদল নেতা রাশেদুল ইসরাম রাঙ্গা, যুবদল নেতা মালেক মোক্তাদির, অসুস্থ্য লাকীর একমাত্র ছেলে দারুন নাইম ওহি প্রমূখ।








