মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা সংবাদাতা ঃ
লক্ষ্মীপুরের কমলনগরে বাংলা ইটভাটাগুলোতে কৃষি জমি থেকে মাটি কাটা এবং অবৈধ বাংলা ভাটা নির্মাণের অপরাধে ৫ লাখ টাকা জরিমানা এবং তিনটি টিনের চিমনি অপসারণ করা হয়েছে।
আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চর কাদিরায় মেঘনা ব্রিকস ৫০ হাজার, সুমাইয়া ব্রিকস ৫০ হাজার, হাজী হক ব্রিকস্ ১ লাখ, আল্লাহদান ব্রিকস ৫০ হাজার এবং আকাশ ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেঘনা ব্রিকস, সুমাইয়া ব্রিকস এবং আল্লাহদান ব্রিকস এর ইট পোড়ানো টিনের চিমনি অপসারণ করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা ও জেলা সহকারী কমিশনার মো. সাদ্দাম হোসেন।
সহকারি কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা জানান, ফসলি জমির মাটি কাটা ও অন্যান্য বিষয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনায় তাদের জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, অবৈধ বাংলা ইটভাটা ও কৃষি জমির মাটি কাটাসহ অন্যান্য বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকটি বাংলা ভাটায় অভিযানে জরিমানা ও কিছু টিনের চিমনি অপসারণ করা হয়। অভিযান চলমান থাকবে।
মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা সংবাদাতা







