Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের লালমনিরহাটে ইউসিবির অর্থায়নে তামাকের পরিবর্তে গম চাষের বিশেষ প্রকল্প পরিদর্শন

admin by admin
February 10, 2024
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 2 mins read
0 0
A A
0
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

 

[লালমনিরহাট, ০৯ ফেব্রুয়ারি, ২০২৪] ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষি সহায়তামূলক প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।

আজ (৯ অক্টোবর) ইউসিবির অর্থায়নে লালমনিরহাটের পূর্ব হরিণচড়ায় পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার চর উন্নয়ন গবেষণা কেন্দ্র (সিডিআরসি) কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে যান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবি-র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রকল্প পরিদর্শনে গিয়ে প্রধান অতিথি হিসেবে ডেপুটি গভর্নর প্রকল্প এলাকায় নতুন সৌর সেচ পাম্প ও কৃষকদের জন্য বিশ্রাম ছাউনি উদ্বোধন করেন।

দেশে খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু-সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটাতে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে গত বছরের শুরুতে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক উদ্যোগ গ্রহণ করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নিজেদের করপোরেট সামাজিক দায়িত্বের (সিএসআর) অংশ হিসেবে এ উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

মাঠ পরিদর্শনকালে স্থানীয় উপকারভোগী কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের বলেন, “টেকসই উপায়ে কৃষি উৎপাদন ব্যবস্থা একইসাথে যেমন পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তেমনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রাখবে। তামাক চাষ অধ্যুষিত এ অঞ্চলে কৃষকরা এখন গম ও ভুট্টা চাষ করছে। এটা অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি গৃহীত এ উদ্যোগের মাধ্যমে আমাদের কৃষকরা যেমন নানাভাবে লাভবান হচ্ছেন, তেমনি এ উদ্যোগ কৃষিখাতের উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গঠনে অবদান রাখছে। দেশে কৃষিখাতের প্রবৃদ্ধিতে বেসরকারি খাতের এগিয়ে আসার ক্ষেত্রে অন্যান্যদের জন্য উদাহরণ তৈরি করছে ইউসিবি। তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী, অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, আরডিএর যুগ্ম পরিচালক ড. আবদুল মজিদ প্রামাণিক, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকসহ ইউসিবি ও আরডিএ-র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইউসিবি ও আরডিএ কর্তৃক যৌথভাবে বাস্তবায়নাধীন এ প্রকল্পের অধীনে তামাক চাষ অধ্যুষিত এ এলাকার একশ একর জমিতে গম উৎপাদন শুরু করেন কৃষকরা। দেশের উত্তরাঞ্চলের জলবায়ু ঝুঁকিতে থাকা কৃষক পরিবারদের গম ও ভুট্টা উৎপাদন কর্মসূচির মাধ্যমে সার ও সেচসহ উৎপাদন-সংশ্লিষ্ট উপকরণ সহায়তা দান, কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করা এবং তাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান ও পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে এ প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়।

উল্লেখ্য, লালমনিরহাট ছাড়াও রংপুর ও গাইবান্ধায় এ প্রকল্প বাস্তবায়ন করছে ইউসিবি। প্রকল্পে কৃষকদের বীজ, সার, কীটনাশক, ড্রাইং ম্যাট এবং মাড়াই যন্ত্রসহ প্রয়োজনীয় কৃষিযন্ত্রের পাশাপাশি প্রশিক্ষণ ও বুকলেট দেয়া হয়। এ প্রকল্পের প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, এ কর্মসূচি বাস্তবায়নের ফলে প্রায় চারশ মেট্রিক টনেরও বেশি গম এবং প্রায় আড়াই শ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে, যার মাধ্যমে কৃষকদের সম্ভাব্য আয় হবে ২ কোটি ৭৫ লাখ টাকা।

-শেষ-

Bangladesh Bank Visits special project of wheat cultivation instead of tobacco funded by UCB at Lalmonirhat
[Lalmonirhat, February 09, 2024] Abu Farah Md Nasser, Deputy Governor of Bangladesh Bank, visited United Commercial Bank (UCB) PLC’s agricultural support scheme titled ‘Bhoroshar Notun Janala.’

Central Bank Deputy Governor visited East Harinchara of Lalmonirhat to inspect the progress of the ongoing project, implemented by the Rural Development Academy (RDA), Bogura’s Char Development Research Center (CDRC), and funded by UCB, earlier today (October 09, 2024). High officials from UCB were also present at the site. The Deputy Governor, present as Chief Guest, inaugurated the new solar irrigation pump and a resting shade within the project area during this visit.

 

As per the directives of Bangladesh Bank, United Commercial Bank Plc (UCB) took the initiative to implement the agricultural support scheme – `Bhoroshar Notun Janala’ at the beginning of last year as part of its corporate social responsibility (CSR). This project aims to ensure food security and better nutritional quality within the country while also promoting climate-resilient sustainable agriculture.

 

During the field visit, Bangladesh Bank’s Deputy Governor Abu Farah Md Nasser held a discussion meeting with the local beneficiary farmers. He said, “A sustainable agricultural production system will play an important role in providing environmental protection while also contributing significantly to ensuring food security. Farmers are now growing wheat and maize in this tobacco-dominant region, which is a positive sign. Besides contributing to building a self-reliant Bangladesh through the development of the agricultural sector, this initiative by United Commercial Bank PLC is posing multifaceted benefits for our farmers. UCB is setting an example for the private sector in coming forward to ensure growth within the country’s agricultural sector. I applaud their initiative.”

Besides high officials from UCB and RDA, Md. Anwarul Islam, Executive Director, Bangladesh Bank; Arif Quadri, Managing Director and CEO, UCB; ATM Tahmiduzzaman, Additional Managing Director, UCB; Dr. Abdul Majid Pramanik, Joint Director, RDA; and Rezaul Karim Siddique, Presenter at Bangladesh Television’s program ‘Mati O Mansh’ and agricultural data analyst, were present at the discussion meeting.

 

Under the project jointly implemented by UCB and RDA, farmers are focusing on wheat production on a hundred acres of land in a tobacco-dominated area. The implementation of this project began with an aim to improve the quality of life of farmers and their families. This is being done by providing support for production-related materials, including fertilizers and irrigation, to farmer families living at climate risk within the northern region through wheat and maize cultivation programs. With the same goal in mind, the scheme is also working to discourage tobacco cultivation and provide technical training.

 

It is mentionable that, apart from Lalmonirhat, this project by UCB is also being implemented in Rangpur and Gaibandha. It provides training and booklets for farmers and necessary agricultural materials and equipment, including seeds, fertilizers, pesticides, drying mats, and threshing machines. According to the preliminary estimate, the project is expected to produce over four hundred metric tons of wheat and about two hundred and fifty metric tons of corn, enabling farmers to potentially earn BDT 2 crore 75. lakh.

Post Views: 322

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
6

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
10

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
71

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
93

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d