Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রিত্ব চান বিলাওয়াল জোটের জটিল অঙ্কে পাকিস্তান

admin by admin
February 12, 2024
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি জাতীয় ও তিনটি প্রাদেশিক পরিষদের নির্বাচনের পর গতকাল রবিবার পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। স্বতন্ত্র প্রার্থীদের রেকর্ডসংখ্যক জয়ের পর সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দল হিসেবে সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)।

শোনা যাচ্ছে, দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধানমন্ত্রী পদের জন্য বিলাওয়ালের নাম প্রস্তাব করেছে, যা নিয়ে চলছে দরকষাকষি।

আবার নির্বাচন নিয়ে অসন্তোষের জেরে বিক্ষোভ করছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনুসারী ও নেতাকর্মীরা। তবে সব ছাপিয়ে সবার নজর জোট রাজনীতির জটিল রসায়নের ওপর।

রোববার (১১ ফেব্রুয়ারি) সর্বশেষ খবর অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ইমরানের অনুসারীরা যখন নির্বাচনে কারচুপির অভিযোগে দেশব্যাপী বিক্ষোভ করছিলেন, তখন পিপিপির সঙ্গে দেনদরবারে ব্যস্ত ছিলেন নওয়াজ অনুসারীরা। এদিন ফল ঘোষণার পর প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন পিএমএল-এন ও পিপিপির নেতারা। ওই বৈঠকে ‘দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা রক্ষায়’ দুপক্ষের মধ্যে মতৈক্য হয়েছে বলে পিএমএল-এনের বিবৃতিতে জানানো হয়েছে।

 

পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ গতকাল দলের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদল নিয়ে লাহোরে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বাসভবনে যান। সেখানে দুপক্ষ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে। দুই দলের শীর্ষ নেতারা রাজনৈতিক সমঝোতার বিষয়ে একমত হন উল্লেখ করে পিএমএল-এনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাজনৈতিক সহযোগিতার জন্য নেতারা একমত হয়েছেন।’

ওই বৈঠকের পর পিএমএল-এন ও পিপিপি একটি যৌথ বিবৃতি দিয়েছে বলে জিও নিউজ জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফের নেতৃত্বে পিএমএল-এনের একটি প্রতিনিধিদল পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ও কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠকে সরকার গঠনে তাদের সহযোগিতা চেয়েছেন। জবাবে পিপিপি নেতৃত্ব পিএমএল-এন নেতাদের বলেছেন, প্রস্তাবটি নিয়ে তাদের দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিইসি) বৈঠকে আলোচনা করা হবে। আজ সোমবার ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যতে রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পিএমএল-এন ও পিপিপি রাজনৈতিক সহযোগিতার নীতিতে একমত হয়েছে। উভয়পক্ষ দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে রক্ষায় একমত হয়েছে।’

সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা জোগাড় নিয়ে এ দেনদরবারের মধ্যে পিটিআইর সমর্থন নিয়ে জয়লাভ করা স্বতন্ত্র প্রার্থী ওয়াসিম কাদির পিএমএল-এনে যোগ দিয়েছেন।

পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় পরিষদে ২৬৫ আসনের মধ্যে পিটিআইয়ের সমর্থন নিয়ে জয়লাভ করা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ৯৩ জন। দল হিসেবে পিএমএল-এনের সর্বোচ্চ ৭৫ প্রার্থী জয়লাভ করেছেন এবং পিপিপির জয় পেয়েছে ৫৪ জন। মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএমপি) পেয়েছে ১৭টি আসন, মাওলানা ফজলুর রেহমানের জমিয়ত উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ) পেয়েছে ৪টি। বাকি আসনগুলো অন্যান্য দল পেয়েছে।

 

এদিকে পিটিআইয়ের একজন সাধারণ সম্পাদক গতকাল প্রাথমিক ফলের নথিপত্রের ওপর ভিত্তি করে দাবি করেন, জাতীয় পরিষদের ১৮ আসনের ফল পরিবর্তন করা হয়েছে, যেখানে পিটিআই প্রার্থীরা জয়লাভ করেছিলেন। এসব আসনের ফল নিয়ে আদালতে যাবেন পিটিআই সমর্থিত প্রার্থীরা।

সরকার গঠন করতে হলে দলগুলোকে ১৩৪টির মতো আসনে জয়লাভ করতে হতো। কিন্তু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় জোট গঠন অপরিহার্য।

পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমের খবর, আসিফ আলি জারদারি তার ছেলে বিলাওয়াল ভুট্টো-জারদারি জন্য প্রধানমন্ত্রীর পদ দাবি করেছেন। দলীয় সভায় নিজ কর্মীদের উদ্দেশে এমন কথা বলেছেন শাহবাজ শরিফ।

সরকার গঠন ইস্যুতে গতকাল এমকিউএমপির প্রধান খালিদ মকবুল সিদ্দিকির সঙ্গে বৈঠক হয় পিএমএল-এন নেতৃত্বের। দুই দল সরকার গঠনের একটি সমঝোতায় পৌঁছেছে বলে পিএমএল-এনের তরফে বিবৃতি দেওয়া হয়। কিন্তু এমকিউএমপি এ-সংক্রান্ত অঙ্গীকার নাকচ করে দিয়ে বলে, সরকার গঠনের কোনো সমঝোতা নওয়াজের দলের সঙ্গে হয়নি। এ নির্বাচনে এমকিউএমপি বেশ গুরুত্বপূর্ণ অঙ্কের আসনে জলয়াভ করেছে, যা সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০১৮ সালে ইমরান খানের নেতৃত্বে সরকার গঠিত হলে এমকিউএম তার অংশীদার হয়।

নওয়াজ শরিফ নির্বাচনের ফল ঘোষণার মাঝে বলেছিলেন, তিনি সরকার গঠন করতে সবার সঙ্গে যোগাযোগ করবেন। এমনকি স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেও তিনি কথা বলতে রাজি আছেন বলে জানান। গতকাল পূর্ণ ফল ঘোষণার পরই পিটিআইয়ের সমর্থন নিয়ে পাঞ্জাবের লাহোরের জাতীয় পরিষদের একটি আসন থেকে জয়লাভ করা প্রার্থী ওয়াসিম কাদির পিএমএল-এনে যোগ দিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘আমি আমার বাড়িতে ফিরলাম।’

 

সরকার গঠনের জন্য পরিকল্পনা কীভাবে এগিয়ে নিচ্ছে পিটিআই নেতৃত্ব তা এখনো পরিষ্কার নয়। দলটির কর্মী-সমর্থকরা নির্বাচনে কারচুপি ও ফল ঘোষণায় বিলম্বের প্রতিবাদে লাহোর, করাচি, পেশোয়ারসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকজন পিটিআই সমর্থককে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্বতন্ত্র প্রার্থীর দলত্যাগ নিয়ে পিটিআই নেতৃত্ব বলছে, আনুগত্য পরিত্যাগ করে বিশ্বাসঘাতকতা করা কাউকেই মানুষ গ্রহণ করে না, যা ৮ ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে।

ইমরান খান কারাগারে বন্দি থাকায় বর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার গহর আলি খান। তিনি বেশ আগেই জানিয়ে দেন, তার দল পিপিপি বা পিএমএল-এন এদের কারও সঙ্গে জোট সরকার গড়তে আগ্রহী নয়। গতকাল একই কথা তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি এও বলেন, দলের নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ অটুট রয়েছে।

ব্যারিস্টার গহর আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান কেন্দ্রসহ পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার সরকার গঠন করতে যথাযথ নির্দেশনা দিয়েছেন। পিটিআই যাবতীয় সিদ্ধান্ত নেবে আইনসভায় বসে। আইনসভার বাইরে বসে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি বলেন, ‘তাদের (পিএমএল-এন-পিপিপি) সঙ্গে সরকার গঠনের চেয়ে বিরোধী দলের আসনে বসা শ্রেয়।’

শেষ পর্যন্ত ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীরা একজোট হয়ে সরকার গঠন করতে ব্যর্থ হলে পিএমএল-এন ও পিপিপির জোট সরকারই হয়তো ভবিষ্যতে পাকিস্তানের ক্ষমতায় আসবে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবেন, তাই হয়ে যাচ্ছে বড় প্রশ্ন। অনেকে বলছেন, সম্ভবত দরকষাকষিতে পিপিপি নেতৃত্ব বিলাওয়ালকে প্রধানমন্ত্রিত্বের আসনে দেখতে চাইছেন। পিএমএল-এন সর্বোচ্চ আসনে জয়লাভ করেও প্রধানমন্ত্রীর পদ ছাড়বে কি না, সেটাও দেখার বিষয়। এর বাইরে প্রাদেশিক পরিষদের আলোচনা এখনো সেভাবে পাদপ্রদীপের আলোয় নেই। সবার নজর জাতীয় পরিষদে।

এমন জটিল রাজনৈতিক সমীকরণের সামনে দাঁড়িয়ে পিটিআই ঠিক কোন ফর্মুলায় সরকার গড়তে চাইছে, তার ইঙ্গিত দিয়েছেন ব্যারিস্টার গহর। তিনি জানান, ইমরান খানের নির্দেশনায় পিটিআই মজলিস-ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) দলের সঙ্গে জোট গঠন করবে। এই দলের সঙ্গে জোট গঠন করে পিটিআই সমর্থিত জয়ীরা একটি মোর্চা তৈরি করবেন, যার ফলে জাতীয় পরিষদের সংরক্ষিত আসনগুলো দখল করার সম্ভাবনা তৈরি করা যাবে।

পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান জানান, তার দলের সঙ্গে এমডব্লিউএমের সমঝোতা হয়েছে। তাদের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার গঠনের পাশাপাশি পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের চেষ্টা চালানো হবে।

পিটিআই দাবি করছে, তাদের হাত থেকে ৬০টির মতো আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। এসব নিয়ে পরবর্তী আইনি লড়াই চালানো হবে।

Post Views: 367

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
4

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d