মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় অনলাইনে জুয়া খেলার দায়ে পাঁচজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৪ ফেব্রয়ারী বুধবার দুপুরে উপজেলার চৌরঙ্গী বাজার এলাকার বাংলা বাজার ও মুসাহারপাড়ায় অভিযান চালিয়ে আটকের পর তাদের এ সাজা দেওয়া হয়।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার ভেড়ভেড়ী (সদ্দপাড়া) গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আনোয়ার হোসেন (২০), একই এলাকার মো. হামিদুল ইসলামের ছেলে মো. হাচানুর ইসলাম (১৯), ভেড়ভেড়ী (ঝগড়ুপাড়া) গ্রামের ফরহাদ আলীর ছেলে মো. গালিব ইসলাম (১৯), মুসাহারপাড়া (সূবর্ণখুলী) গ্রামের নারায়ন ভুঁইয়ার ছেলে উজ্জ্বল ভূঁইয়া (২৫) ও পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে মো. সুমন ইসলাম (২৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় অনলাইনে জুয়া খেলা হয় বলে অভিযোগ ছিল।
Views: 258
Related