ঘাটাইলে ভাতিজার লাঠির
আঘাতে চাচার মৃত্যু
মোঃ ফারুক আহমেদ,
উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পটল গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ভাতিজা ইয়াসিন ইসলাম (৫০) কে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। আটককৃত ইয়াসিন একই গ্রামের মুনছুপ আলীর পালক ছেলে।
স্থানীয় সূত্রে যানা যায়, রবিবার দুপুরে মকবুল হোসেন কাজ করছিল। সে সময় পূর্বের কোলাহর জেরে ভাতিজা ইয়াসিন ইসলাম পেছন থেকে গাছের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করা সহ ভাতিজা ইয়াসিনকে আটক করে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সালাম মিয়া জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে তার ভাতিজাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কেউ অভিযোগ করেনি। এ নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।







