কাতার ছাত্রলীগ নেতা সেলিমের সাথে নেতাকর্মীদের সৌজন্যে সাক্ষাৎ মতবিনিময়
আবুল কালাম ফয়সাল,কাতার থেকে
বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখার সভাপতি মোঃ সেলিম সরকার জিসান দীর্ঘদিন ছুটি কাটিয়ে দেশ থেকে কাতারে ফিরে আসার পর নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
শনিবার(১৭ ফেব্রুয়ারী) কাতারের রাজধানী দোহার গ্রিনহোম রেস্টুরেন্টের হল রুমে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সহসভাপতি মহিন উদ্দিন চৌধুরী,যুগ্ম সম্পাদক আল আমিন খান,সজিব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি হাসান কবির শাওন,সিনিয়র সহসভাপতি আলহাজ্ব লোকমান হোসেন,সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়াসহ আরো অনেকে।
সভায় উপস্থিত নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, স্মার্ট বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতেও সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।







