রংপুর বিভাগীয় প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়িত রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের সুবিধাভোগিদের জন্য সেবা নিশ্চিত করণের লক্ষ্যে সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে স্টেকহোন্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসডিএফ নীলফমারী জেলা অফিস আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সোমবার সকালে এসডিএফ এর রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো.সাইফুল ইসলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, স্থানীয় সরকার উপ পরিচালক মো. সাইফুর রহমান, এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. আবু রাহাত রোকনুজ্জামান, জেলা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান সরকার, জেলা কর্মকর্তা (লাইভলীহুড) মো. আইয়ুব হোসেন, জেলা কর্মকর্তা (সিএফ) জাহাঙ্গীর আলম, জেলা কর্মকর্তা (এমআইএস) আব্দুল হালিম, জেলা কর্মকর্তা (হিসাব) নারায়ন চন্দ্র রায়, জেলা কর্মকর্তা (টেকনিক্যার) আবু সালেহ, জেলা কর্মকর্তা (স্বাস্থ্য ও পুষ্টি) ডা.বায়োজিদ বোস্তামী, জেলা কর্মকর্তা (যুব) জিন্নাত ফারজানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও গ্রাম সমিতির প্রতিনিধিবৃন্দ। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, প্রকল্পের উদ্দেশ্য সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণের সকল কাজ বাস্তবায়ন করতে হবে। তবেই প্রকৃত উপকারভোগিদের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এসডিএফ এর কাজের প্রশংসার করেন জেলা প্রশাসক।







