মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন যুব সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১ বছর মেয়াদী ১১ সদস্যের পূর্র্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন জাহেদ বিল্ল্যাহ এবং সাধারণ সম্পাদক মনোনীত হন আবু নোমান। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সৃজন যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য আসিফুল ইসলাম, জিয়া উদ্দিন ও অরুপ বণিক স্বাক্ষরিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মিঠুন মিনহাজ, সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম নূর হোসেন, অর্থ সম্পাদক তাপস নাথ, সমাজকল্যাণ সম্পাদক সায়েম উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক অনিক চন্দ্র দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার উদ্দিন জুলাস, দপ্তর সম্পাদক মুশফিক উদ দ্দৌজা।
নবগঠিত কমিটির সভাপতি জাহেদ বিল্ল্যাহ এবং সাধারণ সম্পাদক আবু নোমান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধিত সৃজন যুব সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। আমরা অতীতের ধারাবাহিকতায় সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ জানুয়ারি সৃজন যুব সংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







