মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ফ্রেন্ডস্ সার্কেল অলিম্পিক প্রিমিয়ার লিগ সিজন-৪ চ্যাম্পিয়ন টাইগার্স অফ ফ্রেন্ডস্ সার্কেল। শুক্রবার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ ফ্রেন্ডস সার্কেল সমাজকল্যাণ সংঘ আয়োজিত ফ্রেন্ডস্ সার্কেল অলিম্পিক প্রিমিয়ার লিগ সিজন-৪ এর উদ্বোধন করেন মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া।
ফ্রেন্ডস সার্কেল সমাজকল্যাণ সংঘের সাবেক সভাপতি আতিকুল ইসলাম সোহাগের সঞ্চানলায় এবং সভাপতি ইবনুল ইনতিসারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সিরাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মিঠানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম আবু তাহের ভূঁইয়া, ৯ নং ওয়ার্ডের সদস্য হারেস আহমেদ নাজিম।
ফাইনালে রাইডার্স অফ ফ্রেন্ডস্ সার্কেলকে ৬ রানে হারিয়ে ফ্রেন্ডস্ সার্কেল অলিম্পিক প্রিমিয়ার লিগ সিজন-৪ এর শিরোপা অর্জন করে টাইগার্স অফ ফ্রেন্ডস্ সার্কেল। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ফ্রেন্ডস সার্কেল সমাজকল্যাণ সংঘের সাধারন সম্পাদক ইশতিয়াক জামিল রাফিকের সার্বিক তত্বাবধানে সংগঠনের নতুন সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন রায়হান উদ্দিন রাহুল, রাশেদুল ইসলাম, রেজাউল করিম, মুজাহেদুল ইসলাম, আরিফুল ইসলাম, তরিকুর রহমান সজিব ও সাব্বির রহমান।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







