রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০ জন।
হাসপাতালের পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে যে যেভাবে পারে নামতে গিয়ে তারা আহত হয়েছেন। ফায়ার সার্ভিস থেকে ধাপে ধাপে ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ভবন থেকে যে যেভাবে পেরেছে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত মোট ১০জন। তারা হলেন- শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২), জুয়েল (৩০), সিজান (২২), দিন ইসলাম (৩০), ইকবাল হোসেন (২৪) ও ইমরান (১৩)।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।






