ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের খোলা তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানাগেছে , ইসলাম এন্ড ব্রাদার্স নামীয় ঐ দোকানে সরিষা, সয়াবিন, পেট্রোল, কেরোসিন ডিজেল বিক্রি করা হয় । শনিবার (২ মার্চ) দুপুর ২ টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় দেড় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেলের দোকান ও পাশে থাকা একটি কমিউনিটি সেন্টারের আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুণের সুত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু বলেননি। এসব তদন্তের পর জানা যাবে বলে তাঁরা সাংবাদিকদের জানান।
স্থানীয়দের দাবি দোকানটির লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা এবং সচেতনতায় আনসার, পুলিশ ও স্থানীয় সেচ্ছাসেবিরাও কাজ করেছেন।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, এরকম দোকানে তেল রাখলে সেইফটি রাখতে হয়। যদিও তারা বলছেন ঐ দোকানে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল। আসলে এমন কোন কিছুই আমাদের চোখে পড়েনি।আর থাকলে আগুন এত ছড়াইতো না। জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার
উপজেলা নির্বাহী অফিসার সাবেরী জালাল, সহকারী কমিশনার ভূমি সেলিনা আক্তার, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাফিজুল ইসলাম স্বপন
ফুলবাড়িয়া, ময়মনসিংহ







