ভূঞাপুরে জনবান্ধব সফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি।
মোহাম্মদ সোহেল,
ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল)
স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। এসব প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার জনবান্ধব ও নিষ্ঠাবান সফল মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি।
ভূঞাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য হিসেবে এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভারপ্রাপ্ত
উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে জনগণের মাঝে আলিফনূর মিনি অনেক প্রশংসা পেয়েছেন। বিশেষ করে করোনা কালীন সময়ে সর্বক্ষণিক মানুষের মাঝে থেকে সাহসী ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখার শিল্পী ঐক্য জোটের সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আলিফ নূর মিনি, সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই একজন সহজ-সরল-সৎ মনের অধিকারী ও মেধাবী মানুষ। যার ফলে উপজেলাবাসী তাকে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছেন। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে, দলীয় সভানেত্রী, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে এবং উপজেলা ভারপ্রাপ্ত
চেয়ারম্যান হিসেবে তৃণমূলে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ভূঞাপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি। তিনি উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরনে নিরলস কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে উপজেলার সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বক্ষণ প্রতিজ্ঞাবদ্ধ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারু ভাবে বাস্তবায়নের জন্য, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
আলিফ নূর মিনির বক্তব্য, ভূঞাপুর উপজেলায় থাকবে না কোন বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক জোয়া এমনকি জঙ্গীবাদ। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমি সবসময় উপজেলাবাসীর কল্যাণে ও উন্নয়নে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আলিফনূর মিনি
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন কালে বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। তিনি দায়িত্ব পাওয়ার পরপরই উপজেলার কৃষি খাত, শিল্প খাত, পানি সরবরাহ, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, কুঠির শিল্প, হাট বাজারের উন্নয়ন, স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা, সামাজিক অবকাঠামো উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ খাত এবং ক্রীড়া, সংস্কৃতিক খাত ও নারী জাগরণে ব্যাপক উন্নয়ন সাধন করেন।
আলিফনূর মিনি ভূঞাপুর উপজেলার আসন্ন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন। এর মধ্যে শুরু হয়েছে তার সমর্থকদের মাঝে প্রচার প্রচারনা, সকলেরর মাঝে চলছে জল্পনা কল্পনা, সকলের দাবি সু’শিক্ষিত ও সমাজ সেবক এবং বর্তমান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আবারও আলিফ নূর মিনি কে দেখতে চাই।







