বায়েজিদ গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুর আসনের বিএনপির সাবেক এমপি মোখলেছুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবারে (০৪.০৩.২০২৪) তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোখলেসুর রহমানের বাড়ি পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের চরের হাট গ্রামে। তবে গাইবান্ধা শহরস্থ নিজ বাসায় তিনি বসবাস করতেন। মোখলেছুর রহমানের জীবন দশায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এরই ধারাবাহিকতায় দল থেকে ১৯৭৮ সালের গাইবান্ধার পলাশবাড়ী থেকে এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারিতে আবারও পলাশবাড়ী-সাদুল্লাপুর আসন থেকে এমপি নির্বাচিত হয়ে এ সালের ১২ই জুন পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এছাড়া পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাদুল্লাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। একই সঙ্গে মোখলেছুর রহমান সাংবাদিকতার পাশাপাশি পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত করাসহ বর্ণাঢ্য জীবনে তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি।
Views: 205
Related