রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বন্ধু মাহিব (১৫) ও নাহিদের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে তিন ঘণ্টা চেষ্টার পর নাহিদের মরদেহ উদ্ধার করেন তারা। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে অপর বন্ধু মাহিবের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহিব গাইবান্ধা শহরের ডেভিড কো¤পানিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। নিহত নাহিদ একই এলাকার লিটন মিয়ার ছেলে। তারা দুজনেই একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী। এরআগে একইদিন সকাল সাড়ে এগারোটার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকায় ছয় বন্ধু এক সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাহিব ও নাহিদ। ফুলছড়ি উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল বারী বলেন, গাইবান্ধা শহরের ৬ বন্ধু সকালে সাঁতার কাটার জন্য বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদে নামে। সাঁতার কাটার এক পর্যায়ে চার বন্ধু নদীর কিনারে উঠে এলেও মাহিব ও নাহিদ নামে দুই বন্ধু নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় নদী থেকে প্রথমে মাহিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও দুই ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদের মরদেহ উদ্ধার করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







