মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা সংবাদাতাঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে মহান স্বাধীনতার স্থাপিত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার জেলা কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন লক্ষ্মীপুরের সকল শ্রেণীর মানুষ।
এতে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর-(৩) সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-(২) রায়পুর আসনের সংসদ সদস্য নূরউদ্দিন চৌধুরি নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান, নির্বাহী রেজাই আরফিন সরকার, সিভিল সার্জন আহম্মেদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমসহ প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন- ৭ই মার্চ একটি ঐতিহাসিক দিন। আজকের এ দিনটি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পালন করছে বাঙালি। যেখানেই বাঙালি আছে, সেখানে তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চ পালন করছে। কারণ সারা পৃথিবীর বুকে একমাত্র বঙ্গবন্ধুর কারণে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি। তাই সবাই নিজনিজ অবস্থান থেকে ৭ই মার্চ গুরুত্ব পালন করছে। বঙ্গবন্ধু এদেশের মানুষকে একটি ভাষণ দিয়ে মুক্তি করছে। আজ তার মেয়ে এদেশের মানুষের স্বপ্ন পূরণ করছে।
Post Views: 358
Related