গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নানান কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য বিভাগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসময় বঙ্গবন্ধু ও সকল শহীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচার, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়রুল আলম বাবুল, ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাঈদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, পৌরসভা কমান্ডার ইলিয়াছ হোসেন, সাবেক কমান্ডার নুরন্নবী প্রমূখ।
Views: 175
Related