মোঃ আনোয়ার হোসেন (টাঙ্গাইল-২) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এসময় স্থানীয় সংসদ সদস্য ছোট মনির সহ রাজনৈতিক দলের নেতৃবন্দ, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন শ্রেণীর মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বৃহস্পতিবার(৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়ে পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোসাম্মৎ নার্গিস আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আক্তার, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানুল্লাহ্, এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম তোতা প্রমুখ।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






