মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সাড়ে ৩ শত পরিবার রমজান উপলক্ষে পেল পুরো মাসের খাদ্য সামগ্রী। রবিবার (১০ মার্চ) উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের কৃতি সন্তান ট্রান্সপোর্ট নেট কোম্পানী লিমিটেডের ম্যানেজিং পার্টনার জামশেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএন্ডএফ ব্যবসায়ী মোর্শেদুল আলম, ব্যবসায়ী শামছুল আলম চৌধুরী মুন্না, দলিল লেখক ও ভেন্ডার কাঞ্চন বড়ুয়া, প্রজন্ম মিরসরাইয়ের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, আটা, তেল, লবন, খেজুর, মুগডাল, ছোলা বুট, চিনি, কাপড় কাঁচা সাবান, লাক্স সাবান, দুধ।
জামশেদ আলম বলেন, আমি দীর্ঘদিন যাবত সমাজসেবা করে আসছি। মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সামাজিক কর্মকান্ডের এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






