মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের পূর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর ইসলামিক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠান একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আব্দুল হালিমের সঞ্চালনায় এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইব্রাহিম খলিল ভূঁইয়া। একাডেমী পরিচালনা পরিষদের প্রচার সম্পাদক দিদারুল আলম মিয়াজীর সার্বিক তত্বাবধানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর ইসলামিক একাডেমীর দাতা সদস্য আনোয়ার হোসেন, একাডেমী পরিচালনা পরিষদের সহ-সভাপতি নুর নবী দুলা মিয়া, সহ-সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য আরমান হোসেন মামুন, সদস্য আলা উদ্দিন, ব্যাংকার আশিক, নাজিম উদ্দিন, রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে নার্সারী থেকে ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত মেধা তালিকায় প্রতি শ্রেণীর ৩ জনকে পুরুস্কৃত করা হয়। ২৯ টি ইভেন্টে ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ব্যাঙ লাফ, বিস্কুুট খেলা, বেলুন ফোটানো, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, চামুচ মারবেল, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই, নেতা খেলা, সুই সুতা, গণিত দৌড়, বস্তা দৌড়, মিউজিক চেয়ার। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল কালিমা, হাদিস, কেরাত, ইসলামী সংগীত, আযান, কবিতা আবৃত্তি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। এছাড়া অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ, শিক্ষিকা ও মহিলা অভিভাবকদের মিউজিক চেয়ার খেলা।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







