নাটোর প্রতিনিধি:
‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শুক্রবার সকালে বড়াইগ্রামে এই উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর -৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সহকারী নির্বাচন কর্মকর্তা এস এম সাইদুর রহমান ও অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








