মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সাড়ে ৩ লক্ষাধিক টাকার গাঁজাসহ ১ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত গাাঁজার পরিমাণ ২৪ কেজি। মঙ্গলবার (১২ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলগেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ শংকর শীল (৪৪) কে আটক করে পুলিশ। শংকর মাগুরা জেলার শালিখা থানার ধনেশ^রকাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিলখড়ি এলাকার নরেন্দ্র নাথ শীলের সন্তান।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্ল্যাহ আল হারুন বলেন, উদ্ধারকৃত গাঁজার চালান খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ আসামী শংকর শীলকে আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







