রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের উন্নয়নে জাতীয় পার্টি সব সময় আন্তরিক বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের। তিনি বলেন, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর ও রংপুরের মানুষকে ভালোবেসেছেন। মৃত্যুর পরেও তিনি এই রংপুরের মাটিতেই শুয়ে আছেন। আমি তার প্রতিনিধি হয়ে রংপুরের উন্নয়নে কাজ করতে চাই। গতকাল রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাসবভনে সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, রংপুরকে এগিয়ে নিতে সবার সহযোগিতা দরকার। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। রংপুর আগে থেকেই উন্নয়নে পিছিয়ে ছিল। জাতীয় পার্টি সব সময় রংপুরের উন্নয়নের কথা বলেছে। রংপুরের সাংবাদিকদের জেলার উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সংবাদ পরিবেশন করা জরুরি। জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির সঙ্গে সাংবাদিকদের স¤পর্ক অনেক ভালো। সেই স¤পর্ক ধরে সাংবাদিকদের পরামর্শ নিয়ে রংপুরকে এগিয়ে নেওয়া হবে। এসময় তিনি সাংবাদিকসহ রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে জি এম কাদের রংপুর নগরীর চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাংবাদিকদের অবহিত করেন। একইসঙ্গে তিনি সিটি প্রেসক্লাবের বিভিন্ন কর্মকান্ড স¤পর্কেও অবহিত হন। এর আগে সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ স¤পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দপ্তর স¤পাদক আলী হায়দার রনি, প্রচার স¤পাদক ফুয়াদ হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক স¤পাদক শাহ আলম, সদস্য আসাদুজ্জামান আরমান, মীর আনোয়ার আলী, কামরুল হাসান টিটু, হামিদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।







