সংবাদ বিজ্ঞপ্তি
তাং-১৬/০৩/২০২৪খ্রি.
বাংলাদেশ ইসলাম ঐক্যজোট চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, কওমী
মাদরাসার বিরুদ্ধে বহুমূখী ষড়যন্ত্র শুরু হয়েছে। ঈমান, আকিদা, কোরআন, হাদিস শিক্ষা ও
সংরক্ষণের প্রাণকেন্দ্র এই মাদরাসাগুলিও হেফাযত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে
আসতে হবে। তিনি বলেন, আলেম নামধারী একদল ইউটিউবার ইদানিং কালে মহানবী (স.)-
এর প্রিয় সাহাবায়ে কেরাম (রা.)-দেরকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা সাহাবি (রা.) গণ
সত্যের মাপকাঠি নয় বলে প্রচার চালাচ্ছে। মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ওহীর লেখক
রাসূল (স.)-এর আদর্শের ধারক বাহক, হাদিসের বর্ণনাকারী, মহানবী (স.)-এর মহান চরিত্রের
অনুসরণকারী সবই সাহাবি। তাদের কঠিন ত্যাগের বিনিময়ে সত্যিকার ইসলাম আমরা
পেয়েছি এবং গ্রহণ করেছি। যারা সাহাবিদেরকে সত্যের মাপকাঠি মনে করে না, তারাই
মহান ইসলামের অপব্যাখ্যা করে ইসলামের ভাবমূর্ত্তী বিনষ্ট করছে। মোজেযা, কেরামত,
মেরাজ অস্বীকারকারীরা বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠার অপচেষ্টা করছে। এদেরকে অবশ্যই
প্রতিরোধ করতে হবে। খারাজীদের উত্তরসূরীরা বিভিন্ন দল উপদল সৃষ্টি করে এ ধরণের
অপতৎপরতা পরিচালনা করেছে।
আজ শনিবার ১৬/০৩/২০২৪ইং, বিকাল ৩ টায় দলীয় চেয়ারম্যান কার্যালয়ে কেন্দ্রীয়
কমিটির জরুরী সভায় মিছবাহুর রহমান চৌধুরী সভাপতির বক্তব্য রাখছিলেন।
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী ঘটনাবলী, দলীয় কাউন্সিল,
স্বাধীন ফিলিস্তিন নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান, দলের সাংগঠনিক
পরিস্থিতি ও দেশব্যাপী সফর, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, দূর্নীতি, চিকিৎসা,
শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনার পর আগামী ২৩ মার্চ, ২০২৪ইং শনিবার
পর্যন্ত সভা মূলতবি ঘোষণা করা হয়। ২৩ মার্চ, ২০২৪ইং বিকাল ৩ টায় চেয়ারম্যান
কার্যালয়ে মূলতবি সভা অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস
চেয়ারম্যান আল্লামা রুহুল আমিন খান, মহাসচিব আল্লামা মনিরুজ্জামান রব্বানী,
ভাইস চেয়ামন আলহাজ্ব জুলকারনাইন, মাওলানা আবু হানিফ, যুগ্ম মহাসচিব
আসাদুজ্জামান খান, মাওলানা মোশারফ হোসাইন মাহমুদ, মাওলানা আব্দুর রহিম হাজারী,
মুফতি বোরহান উদ্দিন আল আজিজী, মুফতি শহিদুল ইসলাম ইনসাফী, মুফতি তাজুল
ইসলাম, আমজাদ হোসাইন, প্রমুখ নেতৃবৃন্দ।







