লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ তেমুহনী দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রতিষ্টানটি বন্ধের নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার ১৯ মার্চ২০২৪ ইং বেলা ১ টায় লক্ষ্মীপুর পৌর ৭ নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামের দক্ষিণ তেমুহনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করেন। লাইসেন্স না থাকার কারণে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ রাখা নির্দেশ দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন লক্ষ্মীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডা: নাহিদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। এবং কোন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







