দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির ১০০ জন সদস্যদের মাঝে ঈদ উপহার (পাঞ্জাবী) তুলে দেন বীরমুক্তিযোদ্ধার সন্তান শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সভাপতি মোঃ ফরিদ হোসেন।
২২ মার্চ শুক্রবার শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি এ্যাড, কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সহ-সভাপতি আকতার হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
এর আগে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির মাতা “স্বপ্নজয়ী মাতা” নাজমা রহিম এর সুস্থ্যতা কামনায় সমিতির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধান সন্তান হাফেজ মোঃ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ ও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






