দিনাজপুর প্রতিনিধি ॥
ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪। বাঙালী জাতির জীবনে ১৯৭১ সালের ঐ দিন শেষে বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। যথাযোগ্য মযার্দায় দিবসটি পালনের লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়।
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় কালরাত্রী’তে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, সুমিত্রা বেসরা, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, সদস্য শিবানী উড়াও, মিনতি এক্কা, তরুনী সদস্য সাথি, শতাব্দী কুন্ডু প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







