Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

যে কোন মুহুর্তে পাল্টা কমিটি ঘোষণার আভাস বন্দরের ৯ ওয়ার্ডে পদায়নকৃত বিতর্কিতদের ফিরিস্তি!

admin by admin
April 7, 2024
in বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর এলাকার ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগের
কমিটি ঘোষণাকে ঘিরে আলোচনা-সমালোচনা থেকে শুরু করে
বিদ্রোহ,উদ্বেগ-উৎকন্ঠা এখনো বিরাজমান রয়েছে। পদপ্রাপ্তদের লোকবল না থাকায়
কমিটি ঘোষণার পর হতে অদ্যাবধি দৃশ্যমান কোন কর্মসূচী পরিলক্ষিত হয়নি। দলের
বিরাট একটি অংশ ত্যাগী নেতা-কর্মীদের পাশে থাকায় নতুন পদপ্রাপ্তদের দায়িত্ব
পালণে চরমভাবে হিমসিম খেতে হচ্ছে। বিশেষ করে তাদের ঘরোয়া আয়োজনগুলোও
আলোর মুখ দেখছেনা। বন্দরের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের বর্তমান প্রেক্ষাপট
থেকে প্রতীয়মান হয় এটা যেন অনেকটা ল্যাংড়া ঘোড়া নিয়ে রেসের ময়দানে
লড়াই করার অবস্থা। তবে ল্যাংড়া ঘোড়া নিয়ে রেসের ময়দানে নতুন দায়িত্বপ্রাপ্তরা
কতটা সফল হবেন বা আদৌ হতে পারবেন কি না সে ব্যাপারে সন্দেহের যথেষ্ট
অবকাশ রয়েছে। একদিকে কর্মশূণ্য অন্যদিকে ব্যাকগ্রাউন্ড ও অতীত ইতিহাস
বিতর্কিত হওয়ায় নতুন পদপ্রাপ্তরা রাজনৈতিক ময়দানে যেন অপমৃত্যুর শামিল হয়ে
পড়ছে। এক সমীক্ষায় দেখা গেছে,সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটিগুলোতে দু’একজন
ছাড়া অধিকাংশ পদ-পদবীধারীই বিতর্কিত। বিশেষ করে ১৯নং ওয়ার্ডের সভাপতি
জসিমউদ্দিন জসু,সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন,২০নং ওয়ার্ডে সাধারণ
সম্পাদক আসাদুজ্জামান খোকন,২১নং ওয়ার্ডের সভাপতি সালাহউদ্দিন,সাধারণ
সম্পাদক মনিরুজ্জামান খোকন,২২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম
সারোয়ার সবুজ,২৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু,২৪নং
ওয়ার্ডের সভাপতি বুলবুল আহমেদ,২৫নং ওয়ার্ডের সভাপতি ইউসূফ,২৬নং
ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ হোসেন তাকে নিয়ে বিতর্ক না থাকলেও ২৭নং
ওয়ার্ডের সভাপতি এ্যাডভোকেট মামুন ও সাধারণ সম্পাদক ইসলামকে
বিতর্কিত হিসেবে শনাক্ত করেছে মূলধারার নেতা-কর্মীরা। এর মধ্যে ১৯নং
ওয়ার্ডের সভাপতি জসিমউদ্দিন জসুকে দিয়েই শুরু করা যায়,তার পিতা ইসহাক
মিয়া ছিলেন ঘোর স্বাধীনতা বিরোধী। মুক্তিযুদ্ধকালীন সময়ে ইসহাক
সোনাকান্দা ইউনিয়ন শান্তি কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাকে
নিয়ে দেশবরেণ্য লেখক মুনতাসির মামুনও তার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বইয়ে
ইসহাক মিয়ার দেশদ্রোহিতার চিত্র তুলে ধরেন। রাজনৈতিক ক্যারিয়ার হিসেব করলে
দলের জন্য ব্যক্তি জসিমউদ্দিন জসুরও তেমন কোন ভূমিকা বিগত সময়ে লক্ষ্যনীয়
ছিলনা। একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিনের ক্ষেত্রেও বলা যায়
কর্মীশূণ্য নেতা। ওয়ান ম্যান শো। দীর্ঘ দিন আওয়ামীলীগের নামটি মনের ভেতর
জিইয়ে রেখেছে হয়তো এমন চিন্তা-ধারায় আবগে বশীভূত হয়ে তাকে পদ দেয়া
হয়েছে কিন্তু দলকে এগিয়ে নেয়া কিংবা নেতা-কর্মীদের সংগঠিত করার মতো
যোগ্যতা বা সামর্থ তার নেই। সর্বোপরি তার বিরুদ্ধে নারী কেলেংকারীর

২

অভিযোগ রয়েছে। ২০নং ওয়ার্ডের সভাপতি সোহেল করিম রিপন সবার কাছে
গ্রহণযোগ্য তাকে নিয়ে কারো কোন দ্বি-মত নেই। সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান খোকন,যার রাজনীতির বয়স প্রায় সর্বোচ্চ ৫ বছর। খোকন
অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো পদ পেয়ে গেলেন। মহানগর আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক খোকন সাহার আর্শীবাদে তার দয়ায় পদপ্রাপ্ত হন তিনি।
আসাদুজ্জামান খোকনের বিরুদ্ধে ত্যাগী নেতা-কর্মীদের অভিযোগ খোকন
কোনমতেই পদ পাওয়ার যোগ্য নয় সে একজন অনুপ্রবেশকারী। ৫ বছর আগেও
খোকন নৌ-যান শ্রমিকলীগের নামে নদীতে ব্যাপক চাঁদাবাজীতে সক্রিয় ছিল।
সে সময় তাকে ওই কমিটি থেকে বাদ দিয়ে দিলে পরবর্তীতে ঢাকা বিভাগীয়
শ্রমিকলীগের নাম ব্যবহার করে (তার শ্যালক সোহেলের মাধ্যমে) মদনগঞ্জ বাস স্ট্যান্ড
এলাকায় চলাচলরত ট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা উত্তোলণ করেন যা
অদ্যাবধি অব্যাহত রয়েছে। ২১নং ওয়ার্ডের সভাপতি মোঃ সালাউদ্দিন। এক সময় বন্দর
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালণ করলেও পরবর্তীতে সে দীর্ঘ
দিন প্রবাসে কাটায় দলের আন্দোলন সংগ্রামে তার কোন উপস্থিতি ছিলনা বললেই
চলে। এরপর আওয়ামীলীগ পূণরায় ক্ষমতা লাভের সুযোগে প্রবাস থেকে ফিরে এসে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে সেখানে গাড়ির
গ্যারেজ তুলে ভাড়া নেয় নিজেও মুদী দোকান খুলে বসেন। একই ওয়ার্ডের সাধারণ
সম্পাদক মনিরুজ্জামান খোকন যিনি রাজনীতিতে এসেছেন মাত্র ৪বছরই হবে।
আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখাতো দূরের কথা ছাত্র রাজনতিতেও পা রাখার
সুযোগ হয়নি তার অথচ তাকে ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব
দেয়াটা কতটা যুক্তিযুক্ত তা কেবল তার নেতা খোকন সাহাই ভাল বলতে পারবেন বলে
বিদ্রোহীদের অনেকেরই অভিমত। প্রাপ্ত তথ্য অনুযায়ী রেদখা যায়, মনিরুজ্জামান
খোকনের জন্ম এবং বেড়ে ওঠা কলাগাছিয়া ইউনিয়ন এলাকায়। তার পিতা এক
সময় বিএনপি’র সমর্থক হিসেবে এলাকায় পরিচিত ছিল। খোকনের শ্বশুর মোঃ
নাজিমউদ্দিন ১৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামী’র সেক্রেটারী জেনারেল। তার দুই
ভাই আল ইসলাম শেখ ও মামুন শেখ জামায়াতের রুকন সদস্য। খোকনের দুই ভাই
প্রতিনিয়তই তাদের ফেসবুক আইডি থেকে সরকার বিরোধী পোষ্টসহ
জামায়াতের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণা করে থাকেন। তাদের ফেসবুক আইডি
সার্চ করলেই এর সত্যতা পাওয়া যাবে। ২২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম
সারোয়ার সবুজ নিতান্তই অপরিপক্ক। সবুজ ঠিকমতো ছাত্র রাজনীতি করেছে কি
না তার সুনির্দিষ্ট কোন দালিলিক প্রমাণও নেই। বরং বন্দর থানা ছাত্রলীগের
সাংগঠনিক সম্পাদক খান মাসুদের একনিষ্ঠ কর্মী হওয়ার সুবাদে তার সুপারিশে
এ্যাডভোকেট খোকন সাহার অনুসারী হিসেবে তাকে ওই পদে আসীন করা হয়।
২৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু,যার নিজের কোন ভিত্তি
নেই। এক কথায় ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। নিজেই নেতা নিজেই
কর্মী। নেতৃত্ব দেয়ার মতো ভিত তার নেই। তার পরিবারেই অভিযোগ রয়েছে সে
নেশার সঙ্গে জড়িত। কমিটি গঠনের কিছুদিন পার না হতেই সুজুর বিরুদ্ধে
মহানগর আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ
করেন তারই আপন বোন। মূলতঃ বোনের সম্পত্তি গ্রাস করার হীন চেষ্টায় তাকে
বাড়ি থেকে উচ্ছেদের জন্য প্রকাশ্যে লোহার পাইপ দিয়ে রক্তাক্ত জখম করেন। ৩৪নং

৩

ওয়ার্ডের সভাপতি বুলবুল আহমেদ,যার নিজের কোন অস্তিত্ব নেই। নারায়ণগঞ্জ
শহরের একটি ফ্যাক্টরীতে সামান্য একজন নাইট গার্ডের চাকুরী করে সংসার
চালান তিনি। যে ব্যক্তি সংসার চালাতে হিমসিম খান তার দ্বারা বৃহৎ একটি
রাজনৈতিক দলের সভাপতির দায়িত্ব ন্যাস্ত করার বিষয়টি হাস্যকর ব্যাপার মনে করছে
অনেকে। ২৫নং ওয়ার্ডের সভাপতি ইউসূফ যাকে দলীয় আন্দোলন সংগ্রামে
কখনো খুঁজে পাওয়া যায়নি বলা চলে। ২৭নং ওয়ার্ডেতো পুরোপুরিই মনগড়া
কমিটি। সভাপতি পদে আসা এ্যাডভোকেট মামুন আদালত পাড়ায় তার অনেক
বিতর্ক রয়েছে। তার পিতা আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে পাহার সমেত অভিযোগ।
এছাড়া সাধারণ সম্পাদক ইসলাম পলু,সে একজন অনুপ্রবেশকারী। তারও
রাজনৈতিক বয়স সর্বোচ্চ ৫ বছর। বেশ কিছুদিন সে সৈনিকলীগের পদ কিনে
নেন। খোকন সাহার সঙ্গে যোগসূত্র করে হঠাৎ করেই হয়ে গেলেন ২৭নং ওয়ার্ড
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ইসলাম পলুর বিরুদ্ধে একাধিক হত্যাসহ অসংখ্য
মামলাও রয়েছে। তাছাড়া এ্যাড.সিরাজুল মজিদ মামুন ও ইসলাম পলু তারা উভয়েই
মামা-ভাগিনা এবং একই মহল্লার বাসিন্দা। একই কমিটিতে একই এলাকার একই
পরিবারের দুইজনকে আওয়ামীলীগের মতো একটি প্রতিষ্ঠিত দলের ভাইটাল পদ দেয়া
ইতিহাসে নজির নেই। অথর্ব-অযোগ্যদের সমন্বয়ে বন্দরের ৯টি ওয়ার্ড
আওয়ামীলীগের কমিটি আদৌ আলোর মুখ দেখতে পারবে কি না মহানগরের নীতি-
নির্ধারকদের কাছে প্রশ্ন পদবঞ্চিত ত্যাগী নেতা-কর্মীদের। এদিকে নির্ভরযোগ্য
একটি সূত্র জানায়,মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও
সাধারণ সম্পাদক খোকন সাহার বিতর্কিত কমিটির বিপক্ষে পাল্টা কমিটি
গঠনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে তারা কমিটির তালিকা প্রস্তুত করেছেন যে
কোন মুহুর্তে তা ঘোষণা করবেন বলে ওই একই সূত্রের দাবি।

Post Views: 257

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
11

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
22

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
1

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
75

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
13

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d