এল এইচ আকাশ ॥ দিনাজপুর শহরের জেল রোডস্থ ইয়াম্মি চাইনিজ রেস্টুরেন্টে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী’র উদ্যোগে বিগত দিনে দিনাজপুর শিক্ষাবোড কর্মচারী ইউনিয়নের যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের আত্মার মাগফিরাত ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রনেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও সাবেক এমপি, প্রয়াত জননেতা এম আব্দুর রহিমের সহধর্মীনি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির রত্নগর্ভা মাতা মরহুমা নাজমা রহিম এর মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল ২০২৪ইং রবিবার রমজান মাসের ২৭ রমজানে ইফতার মাহফিল ও দোয়া খায়েরের পুর্বে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী বলেন, আমরা যারা গুরুজন কে হারিয়েছি। যারা পৃথিবীর মায়া ত্যাগ করে পরোপারে চলে গেছেন। সবাই তাদের জন্য দোয়া করব। আমরা কেই জানি না আগামী রমজান মাস আমরা পাবো কি-না ? তাই আল্লাহর এই রহমতের রমজান মাসে আমরা সবাই সবার জন্য দোয়া করবো। দোয়া খায়ের শেষে মুখোরচক খাবারের মাধ্যমে রজাদার ব্যাত্বিবর্গকে ইফতার করেন।
৭ এপ্রিল ২০২৪ রবিবার রমজান মাসের ২৭ রমজানে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী’র উদ্যোগে দিনাজপুর শহরের জেল রোডস্থ অভিজাত রেস্টুরেন্ট ইয়াম্মি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া-খায়ের ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।







