স্টাফ রিপোর্টার ॥ ৮ এপ্রিল সোমবার ঈদগাহ্ধসঢ়; আবাসিক এলাকা পুলিশ
লাইন মার্কেট সংলগ্ন দিনাজপুরের বে-সরকারী উন্নয়ন সংস্থা অনন্যা
সংস্থার আয়োজনে প্রতিবছরের মতো এবারেও তারা তাদের নিজস্ব তহবিল
হতে প্রতিবন্ধী-প্রবীণ জনগোষ্ঠীর মাঝে এবং এতিম শিশু শিক্ষার্থীদের
মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেমাই-চিনি প্রদান করা হয়।
সেমাই-চিনি বিতরণ অনুষ্ঠানে অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক ও
বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী
বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এর আনন্দ ধনী-গরিব, অসহায়-দরিদ্র
মানুষরাও জেনো হাসিমুখে পালন করতে পারে। সে দিকে লক্ষ রেখে আমরা
প্রতিবছর সেমাই-চিনি বিতরণ করে আসছি। এবার প্রতিবন্ধী, প্রবীণ,
অসহায় দরিদ্র মানুষের পাশাপাশি আমরা ক্ষুদে এতিম শিক্ষার্থীসহ প্রায়
দুইশত জনের মাঝে সেমাই-চিনি বিতরণ করছি। অনুষ্ঠানের শুরুতে অনন্যা
সংস্থার মরহুম সাবেক নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা সহ সংশ্লিষ্ট
যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত
হয়। সম্মানিত অতিথি সাবেক চিরিরবন্দর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ
ও বিশিষ্ট গীতিকার আকতারা বেগম বক্তব্য রাখেন। সঞ্চালকের দায়িত্ব পালন
করেন অনন্যা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষিকা আকতার বানু।
বার্তা প্রেরকঃ কাশী কুমার দাস, দিনাজপুর।
তারিখঃ ০৮/০৪/২০২৪ইং, মোবাঃ ০১৭১৭৪৪৭৮১১
ক্যাপশনঃ
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পী গড়ার
কারখানা নবরূপী’র পক্ষ থেকে নবরূপীর সাবেক সংগীত সম্পাদক,
বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী প্রয়াত আবু সাঈদ এর পরিবারকে
আর্থিক অনুদান ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার
সামগ্রী প্রদান করা হয়।
৮ এপ্রিল সোমবার ঈদগাহ্ধসঢ়; আবাসিক এলাকা পুলিশ লাইন মার্কেট
সংলগ্ন দিনাজপুরের বে-সরকারী উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার
আয়োজনে প্রতিবছরের মতো এবারেও তারা তাদের নিজস্ব তহবিল হতে
প্রতিবন্ধী-প্রবীণ জনগোষ্ঠীর মাঝে এবং এতিম শিশু শিক্ষার্থীদের
মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেমাই-চিনি প্রদান করছেন
অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল
ইজদানী।







